জয়পুরহাট    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বদরগঞ্জে জোর করে জমি দখলের বিষয়ে থানায় লিখিত অভিযোগ

ছবি : প্রতিনিধি

উপজেলার দামোদরপুর ইউনিয়নে জোর করে জমি দখল করায়, উক্ত ব্যক্তিদের নামে থানায় বাদী হয়ে  লিখিত অভিযোগ করেন বাচ্চা মিয়া।

দামোদরপুর ইউনিয়নের মৃত আফতাব উদ্দিন এর ছেলে মহসিন আলী  তালুক দামোদরপুর চিকলীর পাড় এলাকার পাঁচ জন ব্যক্তির নামে অভিযোগ করেন।

সরেজমিন গিয়ে  ও অভিযোগ সূত্রে জানা যায় যে, উক্ত জমি ভুক্তভোগী মহসিন আলীর  পৈত্রিক সূত্রে পাওয়া তবে একই এলাকার প্রভাবশালী পরিবার মৃত ইব্রাহিম আলীর ছেলে

আনসার আলী সহ তার পরিবারের লোকজন উক্ত জমি দখলে রেখে ভুক্তভোগী মহসিন আলীর পরিবারকে অনেকভাবে হুমকি সহ  ভয় ভীতি দেখাচ্ছে বলে জানা গেছে।

ভুক্তভোগী মহসিন আলী বলেন আমার পুত্র সন্তান না থাকায় এবং আমি অসহায় হওয়ায় আমার  জমি জোর করে দখল করে নেয় আনসার আলীর পরিবারের লোকজন। উক্ত  জমিতে বাঁশ ঝাড় সহ গাছ পালা রয়েছে।

আনসার আলী ছেলে  আজাহার আলী বলেন আমরা দলিল মূলে  উক্ত জমির মালিক, অনেক সালিস দরবার হয়েছে এই জমির বিষয়ে। উক্ত জমি আমাদের দখলে আছে।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বদরগঞ্জে জোর করে জমি দখলের বিষয়ে থানায় লিখিত অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

উপজেলার দামোদরপুর ইউনিয়নে জোর করে জমি দখল করায়, উক্ত ব্যক্তিদের নামে থানায় বাদী হয়ে  লিখিত অভিযোগ করেন বাচ্চা মিয়া।

দামোদরপুর ইউনিয়নের মৃত আফতাব উদ্দিন এর ছেলে মহসিন আলী  তালুক দামোদরপুর চিকলীর পাড় এলাকার পাঁচ জন ব্যক্তির নামে অভিযোগ করেন।

সরেজমিন গিয়ে  ও অভিযোগ সূত্রে জানা যায় যে, উক্ত জমি ভুক্তভোগী মহসিন আলীর  পৈত্রিক সূত্রে পাওয়া তবে একই এলাকার প্রভাবশালী পরিবার মৃত ইব্রাহিম আলীর ছেলে

আনসার আলী সহ তার পরিবারের লোকজন উক্ত জমি দখলে রেখে ভুক্তভোগী মহসিন আলীর পরিবারকে অনেকভাবে হুমকি সহ  ভয় ভীতি দেখাচ্ছে বলে জানা গেছে।

ভুক্তভোগী মহসিন আলী বলেন আমার পুত্র সন্তান না থাকায় এবং আমি অসহায় হওয়ায় আমার  জমি জোর করে দখল করে নেয় আনসার আলীর পরিবারের লোকজন। উক্ত  জমিতে বাঁশ ঝাড় সহ গাছ পালা রয়েছে।

আনসার আলী ছেলে  আজাহার আলী বলেন আমরা দলিল মূলে  উক্ত জমির মালিক, অনেক সালিস দরবার হয়েছে এই জমির বিষয়ে। উক্ত জমি আমাদের দখলে আছে।

বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ হাসান জাহিদ সরকার বলেন অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত