জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

খাগড়াছড়ির রামছিড়ায় ঈদে মিলাদুন্নবী মাহফিল ও জশনে জুলুশ

ছবি : প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রতি বছরের মতো এবারও অনুষ্ঠিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মাহফিল ও জশনে জুলুশ। শাহ সুফি মোহাম্মদ আলী হোসাইনের বাড়িতে আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে অংশ নেন তাঁর অসংখ্য ভক্ত ও অনুসারী।

মঙ্গলবার, ২৫ আগস্ট, ১১ রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে আশপাশের বিভিন্ন এলাকার পাশাপাশি দূর-দূরান্ত থেকেও ভক্তরা অংশ নেন। বিশেষ করে কুমিল্লা থেকেও কয়েকটি গাড়িতে করে ভক্তরা অনুষ্ঠানে যোগ দেন।

অনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই শাহ সুফি মোহাম্মদ আলী হোসাইনের বাড়িতে ভক্তদের উপস্থিতি বাড়তে থাকে। পরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী মাহফিল ও জশনে জুলুশ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের আয়োজনটি তাদের ধারাবাহিক আয়োজনের ৩৬তম। প্রতি বছরই এ উপলক্ষে ভক্ত-অনুসারী ও স্থানীয়দের জন্য ব্যাপক আয়োজন করা হয়।

এবারও অনুষ্ঠানে প্রায় ৩ হাজার মানুষের দুপুরের খাবারের আয়োজন করা হয়। শুধু ভক্ত-অনুসারীরাই নন, আশপাশের গ্রামের সাধারণ মানুষও এ আয়োজনে অংশ নিয়ে খাবার গ্রহণ করেন। এতে ধর্মীয় আয়োজনের পাশাপাশি স্থানীয় মানুষের মধ্যেও সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।

আয়োজকরা জানান, দীর্ঘদিন ধরে প্রতিবছরই ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এ আয়োজন করে আসছেন তারা। দূর-দূরান্ত থেকে ভক্তদের অংশগ্রহণ এবং স্থানীয় মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রতিবছরই এ আয়োজন বড় পরিসর ধারণ করছে।

দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় আলোচনা, দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ভক্তদের অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়।

স্থানীয়দের প্রত্যাশা, দীর্ঘদিনের এ ধর্মীয় আয়োজন ভবিষ্যতেও একইভাবে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে যাবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

খাগড়াছড়ির রামছিড়ায় ঈদে মিলাদুন্নবী মাহফিল ও জশনে জুলুশ

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত