বিশ্বনবী হযরত মুহাম্মদ (স:) এর ১৫০১ তম জন্মদিন মহাপবিত্র ‘ঈদ এ মিলাদুন্নবী’ জশনে জুলুছে উপলক্ষে সিরাজগঞ্জের এনায়েতপুর পাক দরবার শরীফের উদ্যোগে উত্তরবঙ্গের বৃহৎ বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে হযরত শাহ সুফী খাজা বাবা ইউনুস আলী এনায়েতপুরী (রঃ) এর পাক দরবার শরীফের আয়োজনে ৩ কিলোমিটার সুশৃঙ্খল শোভাযাত্রায় মাথায় ক্যাপ পড়ে মুসুল্লীরা হাতে ‘আল্লাহু আকবার’ লেখা আরবী খচিত লাল ঝান্ডা ও জাতীয় পতাকা নিয়ে ১৫ সহস্রাদিক মুসল্লী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
এতে খাজা এনায়েতপুরী (রঃ) এর দৌহিত্র ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ট্রাষ্টি বোর্ডের পরিচালক মোহাম্মদ ইউসুফ ও চেয়ারম্যান এম এ হায়দার হোসেন নেতৃত্ব দেন।
পরে শোভাযাত্রাটি এনায়েতপুর পুরাতন বাজার হয়ে কেজির মোড়, এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ এন্ড হাসপাতাল সড়ক হয়ে দরবার শরীফে এসে শেষ হয়।
তখন সুশৃঙ্খল শোভাযাত্রায় প্রিয় রাসুলকে সম্মান জানিয়ে সবার মুখে ছিল নানা শ্লোগান।
পরে দরবার শরীফের খাদেম আলহাজ্ব আব্দুল মালেকের মোনাজাত পরিচালনায় মিলাদ, দরুদ পাঠ ও বিশ্ব মুসলিম উম্মার জন্য দোয়া কামনা করে অনুষ্ঠানের সমাপ্ত হয়।
অংশ নেয়া মুসুল্লী ও আয়োজকরা জানান, মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ধ্যানের নবী হিসেবে মানবতার পথ দেখিয়ে আমাদের সকলকে ইসলামের আলোর পথের সন্ধান দিচ্ছেন।
সবাই তাকে আদর্শ হিসেবে লালন করলে মানুষে মানুষে যেমন ভেদাভেদ দুর হবে। তেমনি পরকালে নাজাত মিলবে। হযরত মুহাম্মদ সাঃ এর শান্তির বাণী বিশ্বময় ছড়িয়ে দিতে তার আদর্শে প্রতিষ্ঠিত
খাজা ইউনুস আলী (রঃ) এর পাক দরবার শরীফের উদ্যোগে ঈদ-এ মিলাদুন্নবী কয়েক বছর ধরে শোভাযাত্রা দোয়া দরুদ ও মিলাদ মাহফিলের মাধ্যমে প্রিয় নবী হযরত মুহাম্মদ (সাঃ) কে স্মরণ করছে।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন