জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ইউটিউবের বিকল্প চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বিলিবিলি

ছবি- সংগৃহীত

চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বিলিবিলি এবার আন্তর্জাতিক বাজারে আরও বড় পরিসরে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। ইউটিউবের বিকল্প হিসেবে পরিচিত প্ল্যাটফর্মটি আন্তর্জাতিক সংস্করণের অ্যান্ড্রয়েড অ্যাপ নতুন করে চালু করার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের ভিডিও নির্মাতাদের নিজেদের প্ল্যাটফর্মে যুক্ত করার উদ্যোগ নিয়েছে। 

নতুন উদ্যোগের অংশ হিসেবে আন্তর্জাতিক ব্যবহারকারীদের জন্য নিবন্ধন প্রক্রিয়াও সহজ করেছে বিলিবিলি। এর আগে চীনের বাইরে থেকে অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে পাসপোর্ট বা সরকারি পরিচয়পত্রের মাধ্যমে পরিচয় যাচাই করা বাধ্যতামূলক ছিল। নতুন সংস্করণে সেই বাধ্যবাধকতা তুলে নেওয়া হয়েছে। ফলে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা তুলনামূলক সহজ প্রক্রিয়ায় প্ল্যাটফর্মটিতে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

বিলিবিলির আন্তর্জাতিক সংস্করণে চীনা কনটেন্টের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের ভিডিওও প্রদর্শন করা হবে। এর ফলে চীনের জনপ্রিয় ভিডিওগুলো যেমন আন্তর্জাতিক দর্শকদের কাছে পৌঁছানোর সুযোগ পাবে, তেমনি বিভিন্ন দেশের নির্মাতারাও নিজেদের কনটেন্ট বৃহত্তর দর্শকগোষ্ঠীর সামনে তুলে ধরতে পারবেন।
আন্তর্জাতিক বাজারে ব্যবহারকারীর সংখ্যা ও কনটেন্টের বৈচিত্র্য বাড়ানোর লক্ষ্যেই বিলিবিলির এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। নতুন সংস্করণের মাধ্যমে চীনা ও আন্তর্জাতিক ভিডিও নির্মাতাদের একই প্ল্যাটফর্মে যুক্ত করে বৈশ্বিক ভিডিও কনটেন্টের একটি বড় পরিসর তৈরি করতে চাইছে প্রতিষ্ঠানটি।বিশ্ববাজারে আরও সহজে পৌঁছাতে বিলিবিলি ইংরেজি ভাষার ওয়েবসাইট তৈরির কাজ করছে। এর মাধ্যমে বিদেশি ভিডিও নির্মাতারা সহজে ভিডিও প্রকাশ করতে পারবেন। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক ভিডিও নির্মাতাদের আকৃষ্ট করতেও প্রচার চালাচ্ছে।

আন্তর্জাতিক কার্যক্রম বাড়াতে বিভিন্ন দেশেও কর্মী নিয়োগ করছে বিলিবিলি। লস অ্যাঞ্জেলেস, লন্ডন, মেক্সিকো সিটি, সাও পাওলো, ইস্তাম্বুল ও টোকিওতে কর্মী নিয়োগের তথ্য পাওয়া গেছে। এসব কর্মী স্থানীয় ব্যবহারকারী ও ভিডিও নির্মাতাদের সঙ্গে যোগাযোগ এবং কার্যক্রম পরিচালনায় কাজ করবেন। বিলিবিলির এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু দর্শক বাড়ানো নয়। ভিডিও নির্মাতাদের জন্য নতুন বাজার তৈরি করাও এর অন্যতম লক্ষ্য। প্রতিষ্ঠানটি নির্মাতা ও ব্র্যান্ডের মধ্যে বাণিজ্যিক যোগাযোগের ব্যবস্থাও তৈরির কাজ করছে।

বিশ্ববাজারে জনপ্রিয় হওয়ার সঙ্গে বিলিবিলির সামনে আরেকটি চ্যালেঞ্জও তৈরি হতে পারে। সেটি হলো তথ্য সুরক্ষা ও সরকারি নজরদারি। চীনা মালিকানাধীন টিকটক যুক্তরাষ্ট্রে তথ্য সুরক্ষা নিয়ে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও আইনি চাপের মুখে রয়েছে। বিলিবিলিও যদি পশ্চিমা বাজারে বড় ব্যবহারকারীভিত্তি তৈরি করতে পারে তাহলে একই ধরনের প্রশ্নের মুখে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো সরকারি সিদ্ধান্ত বা নির্দিষ্ট অভিযোগের তথ্য নেই।

বিলিবিলির এই উদ্যোগ তাই শুধু একটি নতুন অ্যাপ চালুর ঘটনা নয়। বিশ্বজুড়ে ভিডিও নির্মাতা ও দর্শকদের আকৃষ্ট করতে চীনা প্রতিষ্ঠানটির বড় ধরনের আন্তর্জাতিক পরিকল্পনার ইঙ্গিত এটি। ইউটিউবের দীর্ঘদিনের আধিপত্যের বাজারে বিলিবিলি কতটা জায়গা করে নিতে পারে সেটিই এখন দেখার বিষয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

ইউটিউবের বিকল্প চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম বিলিবিলি

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত