জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

হিলি বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ, স্বাভাবিক যাত্রী পারাপার

ছবি- প্রতিনিধি

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে একদিনের জন্য ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। 
বুধবার (২৬ আগস্ট) সকাল থেকে বন্দরের অভ্যন্তরীণ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

বন্দর সূত্রে জানা গেছে, সরকারি ধর্মীয় ছুটি উপলক্ষে ভারত থেকে বাংলাদেশে কোনো পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে না। একইভাবে বাংলাদেশ থেকেও ভারতে কোনো পণ্য রপ্তানি হচ্ছে না। ফলে বন্দরের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড, কাস্টমস কার্যক্রমসহ সংশ্লিষ্ট সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রয়েছে।

হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম বলেন, পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আজ একদিনের জন্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। এ কারণে দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। তবে আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে যথারীতি সব কার্যক্রম পুনরায় শুরু হবে।

অন্যদিকে, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপারে কোনো প্রভাব পড়েনি। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশন চেকপোস্ট খোলা রয়েছে। পাসপোর্টধারী যাত্রীরা স্বাভাবিক নিয়মে দুই দেশের মধ্যে যাতায়াত করছেন। যাত্রী পারাপারে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি।

তিনি আরও বলেন, ধর্মীয় ছুটি ও বিশেষ দিবসগুলোতে সাধারণত বন্দরের বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হলেও বৈধ যাত্রীদের সুবিধার্থে ইমিগ্রেশন চেকপোস্ট চালু রাখা হয়। ফলে যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন থাকে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

হিলি বন্দরে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ, স্বাভাবিক যাত্রী পারাপার

প্রকাশের তারিখ : ২৬ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত