জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরায় এসিডি’র উদ্যোগে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা

ছবি: প্রতিনিধি

এ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (এসিডি) এর উদ্যোগে শিশু সুরক্ষার লক্ষ্যে ধর্মীয় নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২৪ অঅগস্ট) সকাল ১০টায় সাতক্ষীরা সদরের ১৩নং লাবসা ইউনিয়ন পরিষদের হলরুমে ফ্রি অ্যা গার্ল নেদারল্যান্ডস এবং জিম্যান’র সহযোগিতায় প্রোটেকশন এন্ড সাইকোসোসাল ডেভেলপমেন্ট অব গার্লস ফ্রম এবুসিভ এন্ড এক্সপ্লয়টেটিভ সিচুয়েশন প্রকল্পের আওতায় লাবসা ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা মো.আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে ও এরিয়া ম্যানেজার কৃষ্ণা রানী বিশ্বাসের সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা।

অনুষ্ঠানের শুরুতে প্রজেক্ট কো-অর্ডিনেটর এস, এম আহসান উল্লাহ সরকার সভায় অংশগ্রহণকারীদের সামনে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং কাঙ্খিত প্রত্যাশা তুলে ধরেন।

শিশু সুরক্ষার লক্ষ্যে বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন লাবসা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল, ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মনিরুজ্জামান, ৫নং ওয়ার্ডের ইউপি কাজী মনিরুল ইসলাম, ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আলী হোসেন, ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য নজিবুর রহমান টুটুল, মহিলা ইউপি সদস্য ফেরদৌসী ইসলাম মিষ্টি, মহিলা ইউপি সদস্য ফাহমিদা জামান মিতু, সাবেক ইউপি সদস্য মো. আবু তাহের, লাবসা ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মেহেদী হাসান ও ইমাম আব্দুল হাকিম প্রমুখ।

মতবিনিময় সভায় বক্তারা বলেন, শিশুদের বিরুদ্ধে যৌন শোষন, লিঙ্গ-ভিত্তিক সহিংসতা, বাল্যবিবাহ এবং অন্যান্য ক্ষতিকর অভ্যাস প্রতিরোধে শিক্ষকরাই পারে সঠিক দিক নির্দেশনা দিতে। হঠাৎ করে কোন কিছিু পরিবর্তন করা যায় না শিক্ষকরা যদি বিদ্যালয়ে শিক্ষার্থীদের এই বিষয়ে সঠিক দিক নির্দেশনা প্রদান করেন তাহলে ভবিষ্যত প্রজন্ম এই কূ-অভ্যাস হতে রেহাই পাবে। শিশু সুরক্ষায় আমাদের পরিবার থেকেই শিক্ষা দিতে হবে।

বিশেষ করে শিশূদের তাদের শরীর সম্পর্কে তাদের ভাল স্পর্শ এবং মন্দ স্পর্শ সম্পর্কে সঠিক ধারনা দিতে হবে। কারণ নির্যাতনকারী আমাদের দুরের কেউ নয় নির্যাতনকারী আমাদের কাছের মানুষ। কাছের মানুষ দ্বারা এই ঘটনা গুলো বেশী ঘটে থাকে। বক্তারা আরো বলেন. আমাদের সকলকে সচেতন হতে হবে। 

আমরা যদি এই ঘটনা গুলোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারি তাহলে সহিংস ঘটনা অনেকাংশে কমে যাবে। আমাদের পরিবার থেকেই সহিংসতার বিরুদ্ধে আমাদের যাত্রা শুরু করতে হবে।” এসময় ধর্মীয় নেতা, স্থানীয় ইউপি সদস্যবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ এবং সাংবাদিকসহ সামাজিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় এসিডি’র উদ্যোগে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় সভা

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত