জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা

ছবি: প্রতিনিধি

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগষ্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলমের সভাপতিত্বে "ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই,সুস্থ ও নিরাপদ সমাজ গড়ি"-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ আমাদের করণীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও স্বাস্থ্য বার্তার আলোচনাপর্বে যে সকল বিষয়ে আলোচিত হয়: 

 * বাড়ির আনাচে কানাচে পানি জমতে না দেওয়া : বাড়ির আঙিনা, ছাদ বা আশপাশে কোনো অবস্থাতেই পানি জমতে দেবেন না।

* নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা : ফুলের টব, টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের মগ/কাপ ও অন্যান্য পরিত্যক্ত পাত্রে যেন পানি জমে না থাকে সেই বিষয়ে সচেতন থাকা এবং নিয়মিত পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা। 

* মশারি টানানো: মশার কামড় থেকে নিরাপদ থাকতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।

দ্রুত চিকিৎসা: জ্বর দেখা দিলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করান।

সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের মূল চাবিকাঠি। নিজে সচেতন থাকুন, পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখুন।

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন  ডা. প্রীতম সরকার, ডা. সিয়াম, ডা. নাদিম, ডা. জুয়েল রানা, ডা. রাজিব, ডা. মুর্শিদা আক্তার মিমি, ডা. হাসিব,  ডা. সাবরিনা, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো: সাইফুল ইসলাম আকন্দসহ অন্যান্য উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, সংবাদকর্মী ও হাসপাতালে সংশ্লিষ্ট কর্মচারি ও কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ আগষ্ট) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খায়রুল আলমের সভাপতিত্বে "ডেঙ্গু প্রতিরোধে সচেতন হই,সুস্থ ও নিরাপদ সমাজ গড়ি"-এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ আমাদের করণীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়াবলী নিয়ে আলোচনা করা হয়।

ডেঙ্গু প্রতিরোধে করণীয় ও স্বাস্থ্য বার্তার আলোচনাপর্বে যে সকল বিষয়ে আলোচিত হয়: 

 * বাড়ির আনাচে কানাচে পানি জমতে না দেওয়া : বাড়ির আঙিনা, ছাদ বা আশপাশে কোনো অবস্থাতেই পানি জমতে দেবেন না।

* নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা : ফুলের টব, টায়ার, ডাবের খোসা, প্লাস্টিকের মগ/কাপ ও অন্যান্য পরিত্যক্ত পাত্রে যেন পানি জমে না থাকে সেই বিষয়ে সচেতন থাকা এবং নিয়মিত পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা। 

* মশারি টানানো: মশার কামড় থেকে নিরাপদ থাকতে ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন।

দ্রুত চিকিৎসা: জ্বর দেখা দিলে অবহেলা না করে নিকটস্থ হাসপাতালে যোগাযোগ করুন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষা করান।

সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের মূল চাবিকাঠি। নিজে সচেতন থাকুন, পরিবার ও সমাজকে সুরক্ষিত রাখুন।

আলোচনা সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন  ডা. প্রীতম সরকার, ডা. সিয়াম, ডা. নাদিম, ডা. জুয়েল রানা, ডা. রাজিব, ডা. মুর্শিদা আক্তার মিমি, ডা. হাসিব,  ডা. সাবরিনা, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো: সাইফুল ইসলাম আকন্দসহ অন্যান্য উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, সংবাদকর্মী ও হাসপাতালে সংশ্লিষ্ট কর্মচারি ও কর্মকর্তাবৃন্দ।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত