ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ এর অভিযানে ফেনসিডিল সিরাপ, ভারতীয় মদ, অবৈধ কীটনাশক, মাদকজাতীয় ট্যাবলেট ও বিভিন্ন দেশের মুদ্রাসহ বিপুল পরিমাণ অবৈধ সামগ্রী জব্দ করা হয়েছে। এ ঘটনায় সাহালাল ইসলাম (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে র্যাব-১৩, পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়, মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে গত ২৩ আগস্ট দুপুর ২টার দিকে সিপিসি-১, র্যাব-১৩, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়নের আজলাবাদ গ্রামে অভিযান পরিচালনা করে।
এ সময় সাহালাল ইসলামের বসতবাড়ির শোবার ঘরে তল্লাশি চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল সিরাপ, ৬ বোতল ভারতীয় রিপস রয়্যাল মদ, ৩০১ বোতল ভারতীয় বিভিন্ন ধরনের কীটনাশক এবং ৯৬০ পিস বিটামিথাসন ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়া অভিযানে ১ হাজার ৯২০ ভারতীয় রুপি, ৫ মালয়েশিয়ান রিংগিত ও ১০০ ওমানি বাইসা জব্দ করা হয়। উদ্ধারকৃত সামগ্রী অবৈধভাবে মজুদের দায়ে বাড়ির মালিক সাহালাল ইসলামকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়। তিনি আজলাবাদ গ্রামের মৃত ওয়াজেদ আলীর ছেলে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেফতার সাহালাল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় র্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতার আসামি ও জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন