জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাটের মাদ্রাসাছাত্রী গাজীপুরে নিখোঁজ,৬ দিনেও মেলেনি সন্ধান

ছবি: প্রতিনিধি

গাজীপুরের জয়দেবপুরে গিয়ে সদর উপজেলার ছোটাহার ধারকী আলিম মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী রোহী আক্তার (১৪) নিখোঁজ হয়েছে। নিখোঁজের ছয় দিন পার হলেও তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট সকাল ১০টার দিকে জয়দেবপুর থানার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর এলাকা থেকে নিখোঁজ হয় জয়পুরহাটের এই শিক্ষার্থী। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় নিখোঁজের বোন রুমি আক্তার জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জয়দেবপুর থানার ওসি আল মামুন জানায়, জিডির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্রীকে উদ্ধারে তদন্ত চালানো হচ্ছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

জয়পুরহাটের মাদ্রাসাছাত্রী গাজীপুরে নিখোঁজ,৬ দিনেও মেলেনি সন্ধান

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

গাজীপুরের জয়দেবপুরে গিয়ে সদর উপজেলার ছোটাহার ধারকী আলিম মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী রোহী আক্তার (১৪) নিখোঁজ হয়েছে। নিখোঁজের ছয় দিন পার হলেও তার কোনো সন্ধান না পাওয়ায় উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পরিবার।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৮ আগস্ট সকাল ১০টার দিকে জয়দেবপুর থানার ভাওয়ালগড় ইউনিয়নের মনিপুর এলাকা থেকে নিখোঁজ হয় জয়পুরহাটের এই শিক্ষার্থী। স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় নিখোঁজের বোন রুমি আক্তার জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জয়দেবপুর থানার ওসি আল মামুন জানায়, জিডির বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে নিখোঁজ মাদ্রাসাছাত্রীকে উদ্ধারে তদন্ত চালানো হচ্ছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত