জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মাটিরাঙ্গায় ইয়াবাসহ মাদক কারবারি হাফেজ আহাম্মদ আটক

ছবি: প্রতিনিধি

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মাটিরাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে হাফেজ আহম্মেদ (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তার ঘর থেকে ১১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

যৌথ অভিযানে ইয়াবাসহ আটক আটক হাফেজ আহাম্মদ মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড আদর্শগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত রন্জু মিয়ার ছেলে। সে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের নেতা। 

সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের আদর্শগ্রাম মধ্যে পাড়া এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পৃথক অভিযানে একই এলাকা থেকে আল আমিন (৩২) ও  রিয়াদ হোসেন (৩০) নামে অপর দুই মাদকসেবীকে আটক করে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে সাত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া আল আমিনকে দুই দিনের ও  রিয়াদ হোসেনকে পাঁচ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত  আল আমিন গোমতী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত খলিলুর রহমানের ছেলে এবং রিয়াদ হোসেন একই এলাকার মৃত মহরম আলীর ছেলে।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামী হাফেজ আহাম্মদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করত: আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মাটিরাঙ্গায় ইয়াবাসহ মাদক কারবারি হাফেজ আহাম্মদ আটক

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও মাটিরাঙ্গা থানা পুলিশের যৌথ অভিযানে হাফেজ আহম্মেদ (৫০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। এসময় তার ঘর থেকে ১১৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

যৌথ অভিযানে ইয়াবাসহ আটক আটক হাফেজ আহাম্মদ মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ড আদর্শগ্রাম মধ্যপাড়া এলাকার মৃত রন্জু মিয়ার ছেলে। সে মাটিরাঙ্গা পৌর আওয়ামী লীগের নেতা। 

সোমবার (২৪ আগস্ট) দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাটিরাঙ্গা পৌরসভার ৪নং ওয়ার্ডের আদর্শগ্রাম মধ্যে পাড়া এলাকা অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

পৃথক অভিযানে একই এলাকা থেকে আল আমিন (৩২) ও  রিয়াদ হোসেন (৩০) নামে অপর দুই মাদকসেবীকে আটক করে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এসময় তাদের কাছ থেকে সাত পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি পিয়া আল আমিনকে দুই দিনের ও  রিয়াদ হোসেনকে পাঁচ দিন বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত  আল আমিন গোমতী ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত খলিলুর রহমানের ছেলে এবং রিয়াদ হোসেন একই এলাকার মৃত মহরম আলীর ছেলে।

মাটিরাঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামী হাফেজ আহাম্মদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করত: আসামীদেরকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত