জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বগুড়ায় কেক কারখানায় মোবাইল কোর্টে ৩৫ হাজার টাকা জরিমানা

ছবি: প্রতিনিধি

রবিবার বিকেলে বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক ও বিস্কুট তৈরি এবং নষ্ট ও ভাঙা ডিম ব্যবহারের অভিযোগে একটি কেক কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কেক তৈরির জন্য সংরক্ষণ করা ৮৭০টি নষ্ট ও ভাঙা ডিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। 

বগুড়া সদরের ফুলবাড়ী উত্তর-মধ্যপাড়ায় ‘মি. কেক’ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক, বগুড়ার সার্বিক নির্দেশনায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওবায়দুর রহমান এবং মোঃ কাজিম রেজা চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে কারখানাটিতে নষ্ট ও ভাঙা ডিম দিয়ে জন্মদিনের কেক প্রস্তুত, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও বিস্কুট উৎপাদন এবং উৎপাদিত খাদ্য অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়া খাদ্যকর্মীদের ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও কর্মকর্তাদের নজরে আসে।

এসব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেলসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বগুড়ায় কেক কারখানায় মোবাইল কোর্টে ৩৫ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

রবিবার বিকেলে বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে জন্মদিনের কেক ও বিস্কুট তৈরি এবং নষ্ট ও ভাঙা ডিম ব্যবহারের অভিযোগে একটি কেক কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে কেক তৈরির জন্য সংরক্ষণ করা ৮৭০টি নষ্ট ও ভাঙা ডিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়। 

বগুড়া সদরের ফুলবাড়ী উত্তর-মধ্যপাড়ায় ‘মি. কেক’ কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়। জেলা প্রশাসক, বগুড়ার সার্বিক নির্দেশনায় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ওবায়দুর রহমান এবং মোঃ কাজিম রেজা চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

অভিযানকালে কারখানাটিতে নষ্ট ও ভাঙা ডিম দিয়ে জন্মদিনের কেক প্রস্তুত, অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কেক ও বিস্কুট উৎপাদন এবং উৎপাদিত খাদ্য অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ করতে দেখা যায়। এছাড়া খাদ্যকর্মীদের ন্যূনতম স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও কর্মকর্তাদের নজরে আসে।

এসব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রাসেলসহ অন্যান্য সাপোর্ট স্টাফ উপস্থিত ছিলেন। অভিযানের সার্বিক নিরাপত্তায় জেলা পুলিশের একটি চৌকস দল দায়িত্ব পালন করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত