রনজিৎ উদ্দিন স্মৃতি স্মরণে এসএসসি-২০২৬ পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয় এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মো. সালাউদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আব্দুল সোবহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ সোবহান হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা।
বক্তারা বলেন, শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যৎ। কঠোর পরিশ্রম, সততা ও নৈতিক শিক্ষার মাধ্যমে নিজেদের গড়ে তুলে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে হবে। কৃতি শিক্ষার্থীদের এই ধরনের সংবর্ধনা তাদের ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করবে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের সাফল্যের জন্য তাদের অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো করার জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদেরও তাদের অবদানের জন্য প্রশংসা করা হয়।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন