জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ছবি: প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

মান্দা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহারুল ইসলামের সভাপতিত্বে এবং মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা কৃষক দলের সভাপতি এমদাদুল হক সুলতান, স্বেচ্ছাসেবক দলের নুরুল হক, তালহা জুবায়ের ও শামীম হোসেন।

এ ছাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক, ছাত্রনেতা রিসালাত ই সাজিদ, সাবেক ছাত্রনেতা নূরবক্স মণ্ডল, মুস্তাফিজুর রহমান ফিরোজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মান্দায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর মান্দায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় মান্দা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে অনুষ্ঠানস্থলে এসে শেষ হয়।

মান্দা উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাহারুল ইসলামের সভাপতিত্বে এবং মান্দা ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক এমদাদুল হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মকলেছুর রহমান মকে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আল মামুন, সাধারণ সম্পাদক ওবায়দুল হক, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, উপজেলা কৃষক দলের সভাপতি এমদাদুল হক সুলতান, স্বেচ্ছাসেবক দলের নুরুল হক, তালহা জুবায়ের ও শামীম হোসেন।

এ ছাড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক, ছাত্রনেতা রিসালাত ই সাজিদ, সাবেক ছাত্রনেতা নূরবক্স মণ্ডল, মুস্তাফিজুর রহমান ফিরোজসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার পাশাপাশি দলের আদর্শ ও গণতান্ত্রিক আন্দোলনকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত