আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বইছে নির্বাচনী গরম হাওয়া। এলাকার সাধারণ মানুষের মাঝে ফিরে এসেছে রাজনৈতিক চাঞ্চল্য ও উদ্দীপনা। এরই ধারাবাহিকতায় আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গরিব-দুঃখী মেহনতী মানুষের বন্ধু এবং বিএনপির ত্যাগী নেতা চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুর রাজ্জাক মন্ডলের নির্বাচনী প্রচারণার শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
২১ আগস্ট শুক্রবার রাতে নিজস্ব গ্রামে তার এক নির্বাচনী প্রচারণার শুভ উদ্বোধন করা হয়। নির্বাচনী এ সভায় সভাপতিত্ব করেন বিএনপি নেতা মোঃ মোজাহার আলী ফকির।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,চেয়ারম্যান পদপ্রার্থী ও আওলাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক উপজেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক এস এম মাসুম, বিএনপি নেতা মোঃ জাহাঙ্গীর আলম, ৫ নং ওয়ার্ড সহ-সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান, ৩ নং ওয়ার্ড সহ-সভাপতি মোঃ তবিবুর রহমান, ৩ নং ওয়ার্ড সেক্রেটারি মোঃ সিরাজুল ইসলাম ও যুবদল নেতা মোঃ সোহেল রানা প্রমুখ।
প্রধান অতিথি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, সুশাসন প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার আদায়ে সব সময় আমি পাশে আছি। আমি যদি নির্বাচিত হই তাহলে আওলাই ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। আপনারা শুধু আমার পাশে থাকবেন।
এই অনুষ্ঠানে গ্রামের যুবসমাজ থেকে শুরু করে বয়োবৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের অসংখ্য মানুষ উপস্থিত ছিলেন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন