জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় বিএনপি'র আনন্দ মিছিল

ছবি: প্রতিনিধি

বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে রাষ্ট্রপতি এবং রুহুর কবীর রিজভী আহমেদ ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় নন্দীগ্রামে বিএনপি'র আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে । 

বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও বগুড়া-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের নির্দেশে  (২১ আগস্ট) শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। 

আনন্দ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এতে অংশ নেয় নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু। 

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নুরনবীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মির্জা ফখরুল রাষ্ট্রপতি ও রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় বিএনপি'র আনন্দ মিছিল

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিপুল ভোটে রাষ্ট্রপতি এবং রুহুর কবীর রিজভী আহমেদ ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় নন্দীগ্রামে বিএনপি'র আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে । 

বগুড়া জেলা বিএনপির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক ও বগুড়া-০৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেনের নির্দেশে  (২১ আগস্ট) শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি দলীয় কার্যালয় থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের হয়। 

আনন্দ মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।এতে অংশ নেয় নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাকিম ও ইয়াছিন আলী, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার, সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমন, সাংগঠনিক সম্পাদক গোলাম মোস্তফা ও এনামুল হক বাচ্চু। 

এছাড়াও উপস্থিত ছিলেন পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুর রউফ রুবেল, যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম মজনু, পৌর যুবদলের আহ্বায়ক গোলাম রব্বানী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক কোরবান আলী, ভারপ্রাপ্ত সদস্য সচিব আব্দুল হাকিম রিন্টু, পৌর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব সিয়ামুল হক রাব্বী, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান তারেক, পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন ও সাধারণ সম্পাদক নুরনবীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত