জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

​রাজশাহীতে সিকিউরিটি গার্ডকে হেনস্তার অভিযোগ! এক দালাল গ্রেফতার

ছবি: প্রতিনিধি

​রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড় এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক সিকিউরিটি গার্ডকে মারধর এবং গলায় ছুরি ধরে হত্যার হুমকির ঘটনায় অভিযোগ পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।

​গ্রেপ্তারকৃত আসামি আরিফুল ইসলাম আরিফ (৩৭) রাজশাহী মহানগরীতে রোগী ধরার দালাল হিসেবে পরিচিত।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরাতন ভবনে কর্মরত সিকিউরিটি গার্ড মো. সাব্বির হোসেন (২৬) প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী রোগী ধরার দালাল, চোর ও প্রতারকদের বিষয়ে হ্যান্ডমাইকে সচেতনতামূলক বক্তব্য দিচ্ছিলেন। এ সময় দালাল আরিফুল ইসলাম আরিফসহ কয়েকজন তাকে বাধা দেয় এবং মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। 

একপর্যায়ে অন্যদের উসকানিতে আরিফ একটি ধারালো দেশীয় অস্ত্র এনে ভুক্তভোগীর গলায় ধরে হত্যার উদ্দেশ্যে প্রাণনাশের হুমকি দেয়।

​ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসে। পুলিশ কমিশনারের দ্রুত গ্রেপ্তারের নির্দেশনার পর রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত আরিফকে গ্রেপ্তার করে।

​এ ঘটনায় ভুক্তভোগী সিকিউরিটি গার্ড বৃহস্পতিবার রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, আসামির হেফাজতে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

​রাজশাহীতে সিকিউরিটি গার্ডকে হেনস্তার অভিযোগ! এক দালাল গ্রেফতার

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

featured Image

​রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড় এলাকায় পপুলার ডায়াগনস্টিক সেন্টারের এক সিকিউরিটি গার্ডকে মারধর এবং গলায় ছুরি ধরে হত্যার হুমকির ঘটনায় অভিযোগ পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে রাজপাড়া থানা পুলিশ।

​গ্রেপ্তারকৃত আসামি আরিফুল ইসলাম আরিফ (৩৭) রাজশাহী মহানগরীতে রোগী ধরার দালাল হিসেবে পরিচিত।

​বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের পুরাতন ভবনে কর্মরত সিকিউরিটি গার্ড মো. সাব্বির হোসেন (২৬) প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী রোগী ধরার দালাল, চোর ও প্রতারকদের বিষয়ে হ্যান্ডমাইকে সচেতনতামূলক বক্তব্য দিচ্ছিলেন। এ সময় দালাল আরিফুল ইসলাম আরিফসহ কয়েকজন তাকে বাধা দেয় এবং মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে। 

একপর্যায়ে অন্যদের উসকানিতে আরিফ একটি ধারালো দেশীয় অস্ত্র এনে ভুক্তভোগীর গলায় ধরে হত্যার উদ্দেশ্যে প্রাণনাশের হুমকি দেয়।

​ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের নজরে আসে। পুলিশ কমিশনারের দ্রুত গ্রেপ্তারের নির্দেশনার পর রাজপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযোগ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত আরিফকে গ্রেপ্তার করে।

​এ ঘটনায় ভুক্তভোগী সিকিউরিটি গার্ড বৃহস্পতিবার রাজপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ জানায়, আসামির হেফাজতে থাকা দেশীয় অস্ত্র উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত