বে-সরকারী একটি টেলিভিশন চ্যানেলের টকশোতে নওগাঁ -৩(মহাদেবপুর-বদলগাছি) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল দাবি করেন -মাদ্রাসায় কি হচ্ছে ? তার জেলায় ১২জন এইচ আইভি পজেটিভ মিলেছে ।
স্বাস্থ্যের ডেটা বলছিলেন তিনি। তিনি আরও জানান- তিনি নিজে এক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পদাধিকার বলে উপদেষ্টা। যখন তিনি স্বাস্থ্য কর্মকর্তাকে বললেন এদের ইতিহাস কি? তখন বলেন- ১২জনই মাদ্রাসা ছাত্র এবং তারা ১২জনই হোস্টেলে থাকে ।
এমন তথ্যে ভিত্তিতে, ২০ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার নওগাঁ সিভিল সার্জন কার্যালয়ে জেলা সিভিল সার্জন আমিনুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি অসত্য ও ভিত্তিহীন দাবি করেন ।
তিনি জানিয়েছেন- নওগাঁ জেলায় এইচ আই ভি রোগীর সংখ্যা মাত্র ২জন । তারা এখন সিভিল সার্জন অফিসের তত্বাবধায়নে আছে এবং তারা ভালো আছে । ২০২৫ সালে দুই জন রোগী জেলায় এইচ আইভি পজেটিভ হয়। সেই দুই জনই রোগী। নতুন করে আর কেউ পজেটিভ হয় নি । ২০২৬ সালে কেউ নতুন করে এইচ আইভি তে আক্রান্ত হয় নি। এমন তথ্য নিশ্চিত করেছেন নওগাঁ জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ আমিনুল ইসলাম।
তিনি আরও জানান- নওগাঁ একটি মাদ্রাসার ১২ জন শিক্ষার্থীর এইচ আইভি পজেটিভ এর কথা বলা হয়েছে সেটা ভিত্তিহীন। এমন কোন মাদ্রাসার শিক্ষার্থীদের কোন পরীক্ষা নিরীক্ষা করা হয় নি । ১ মাসে ঐ উপজেলা থেকে ১২ জন রক্তদিতে আসা ব্যাক্তির রক্তের স্ক্রীন পরীক্ষার মধ্যে এই পরীক্ষা করা হয়। সেই হিসেবে তাদের সকলেরি এইচ আইভি নেগেটিভ আসায় তাদের কোন সমস্যা নাই । তারা অপরকে রক্তদান করতে পারবে।
এইচ আইভি সচেতনতায় সিভিল সার্জন জানান- রক্ত নেওয়ার সময় অবশ্যই স্ক্রীনিং টেস্টগুলো যেনো সঠিকভাবে হয়েছে কি না তা জেনে রক্ত নেওয়া। এছাড়াও অনিরাপদ যৌন সজ্ঞম এর কারনে এটি ছড়ায় বলে সচেতন থাকার পরামর্শ দেন তিনি।
সেই লক্ষে অনৈতিক বা বহুকামীতা বা সমকামিতা এগুলো থেকে পরিহার থাকা। দেশের ধর্মীয় ও সামাজিক মুল্যবোধ যদি সকলে মেনে জীবন যাপন করে তাহলে এগুলো বিস্তার বন্ধ করা সম্ভব। এছাড়াও মাদকাশক্তদের একই নিডিল দিয়ে বিভিন্ন জন মাদক নেওয়ার ফলে এর বিস্তার ঘটতে পারে। এই ক্ষেত্রে মাদক ও এর ব্যবহার বন্ধে এটি প্রতিরোধ করা সম্ভব বলেন জানান তিনি।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন