দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৬৪০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ ও ৩২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করেছে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)। আটক করা মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের সিজার মূল্য ২ লাখ ৫০ হাজার ৮০০ টাকা।
বৃহস্পতিবার (২০ আগস্ট) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে বিজিবি।
বিজিবি জানায়, ২০ আগস্ট ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ রসুলপুর ও আমড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক দুটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে ১ হাজার ৬৪০ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ ও ৩২ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট আটক করা হয়।
আটক করা মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের মোট সিজার মূল্য ২ লাখ ৫০ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) আরও জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করা হবে। এ ধরনের অভিযান অব্যাহত রেখে মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের আটকের কার্যক্রম দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে চালিয়ে যাবে বিজিবি।

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন