জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

গাইবান্ধা জেলা রাজস্ব প্রশাসনের নিয়োগ পরীক্ষা স্থগিত

ছবি: প্রতিনিধি

গাইবান্ধা জেলা রাজস্ব প্রশাসনের অধীন বিভিন্ন শূন্য পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা জেলা রাজস্ব প্রশাসনের অধীন অফিস সহায়ক পদে ৬৪ জন এবং নিরাপত্তা প্রহরী পদে ২ জনসহ মোট ৬৬টি শূন্য পদে জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে আগামী ২১ আগস্ট (শুক্রবার) ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে অনিবার্য কারণবশত নির্ধারিত তারিখের লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত হওয়া লিখিত পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হবে।

এদিকে, পরীক্ষার মাত্র একদিন আগে আকস্মিকভাবে নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে পরীক্ষার্থীদের মধ্যে হতাশা ও ভোগান্তি দেখা দিয়েছে। কয়েকজন পরীক্ষার্থী জানান, পরীক্ষা দেওয়ার প্রস্তুতি ও যাতায়াতের পরিকল্পনা করে রাখার পর শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

গাইবান্ধা জেলা রাজস্ব প্রশাসনের নিয়োগ পরীক্ষা স্থগিত

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

গাইবান্ধা জেলা রাজস্ব প্রশাসনের অধীন বিভিন্ন শূন্য পদে নিয়োগের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবার (২০ আগস্ট) জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গাইবান্ধা জেলা রাজস্ব প্রশাসনের অধীন অফিস সহায়ক পদে ৬৪ জন এবং নিরাপত্তা প্রহরী পদে ২ জনসহ মোট ৬৬টি শূন্য পদে জনবল নিয়োগের কার্যক্রম চলমান রয়েছে। এর অংশ হিসেবে আগামী ২১ আগস্ট (শুক্রবার) ২০২৬ তারিখে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে অনিবার্য কারণবশত নির্ধারিত তারিখের লিখিত পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, স্থগিত হওয়া লিখিত পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে জানিয়ে দেওয়া হবে।

এদিকে, পরীক্ষার মাত্র একদিন আগে আকস্মিকভাবে নিয়োগ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্তে পরীক্ষার্থীদের মধ্যে হতাশা ও ভোগান্তি দেখা দিয়েছে। কয়েকজন পরীক্ষার্থী জানান, পরীক্ষা দেওয়ার প্রস্তুতি ও যাতায়াতের পরিকল্পনা করে রাখার পর শেষ মুহূর্তে পরীক্ষা স্থগিত হওয়ায় তারা চরম বিপাকে পড়েছেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত