‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়া জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তমা মির্জা এবার শুরু করেছেন জীবনের নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি একটি বেসরকারি ব্যাংকে অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট (এভিপি-ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশনস) পদে দায়িত্ব পালন করছেন তিনি। প্রায় তিন মাস ধরে ব্যাংকিং পেশায় যুক্ত রয়েছেন তমা। তবে নতুন পেশায় যোগ দিলেও অভিনয় ছাড়ার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন এই অভিনেত্রী।
গণমাধ্যমকে তমা মির্জা বলেন, তিনি খুব বেছে বেছে অভিনয়ের কাজ করেন। বছরে একটি কিংবা দুটি সিনেমায় কাজ করার পাশাপাশি জীবনের বাকি সময় অন্য কিছু নিয়ে কাজ করার সুযোগকে তিনি নতুন অভিজ্ঞতা হিসেবে দেখছেন। ব্যাংকিং পেশার মাধ্যমে সেই অভিজ্ঞতা অর্জন করতে চান তিনি।
তবে অভিনয়ই তার প্রথম ভালো লাগা ও ভালোবাসার জায়গা উল্লেখ করে তমা বলেন, অভিনয় থেকে দূরে সরে যাওয়ার কোনো পরিকল্পনা তার নেই।
২০১০ সালে এম বি মানিক পরিচালিত ‘বলো না তুমি আমার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তমা মির্জার। পরে অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ সিনেমায় চিত্রনায়িকা হিসেবে অভিনয় করে আলোচনায় আসেন তিনি।
২০১৫ সালে ‘নদীজন’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তমা। সাম্প্রতিক সময়ে আফরান নিশোর বিপরীতে ‘সুড়ঙ্গ’ ও ‘দাগি’ সিনেমায় অভিনয় করে নতুন করে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি ব্যাংকিং পেশায় যুক্ত হয়ে তমা মির্জা এখন ক্যারিয়ারের নতুন এক অধ্যায়ে পা রেখেছেন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন