জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

মাটিরাঙ্গায় 'সম্প্রীতি কাপ' ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ছবি: প্রতিনিধি

শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন এ শ্লোগানকে সামনে রেখে যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করতে বর্ণিল আয়োজন ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে 'সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট'। সেনাবাহিনীর ১৮ ফিল্ড ররেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন এ টর্নামেন্টের আয়োজন করে।

বুধবার (১৯ আগস্ট) বিকাল ৩টার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মাসুদ খান।

এসময় মাটিরাঙ্গা ‌জোনের উপ অ‌ধিনায়ক মেজর আলতাফ মাহমুদ রু‌বেল, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাহেদ উদ্দিন, মাটিরাঙা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার ও মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক মো. গিয়াস উদ্দিন ছাড়াও সামরিক-বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন ক্রীড়া সংগঠন, ক্রীড়া কর্মকর্তাসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

যুবক ও কিশোরদের মাঠে ফেরানোর কথা জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মো. মাসুদ খান বলেন, ক্রীড়া চর্চার মাধ্যমে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনির্মানে সম্ভব। মাদকমুক্ত সমাজ গঠনে সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট ভুমিকা রাখবে। এ অঙ্গনকে বাঁচিয়ে রাখতে পারলে সমাজে মাদকসেবী ও সন্ত্রাসী তৈরি হবেনা।  

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভা ও পাঁচটি ইউনিয়নসহ ৬টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় মাটিরাঙ্গা পৌরসভা একাদশ'র মুখোমুখি হয় মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ একাদশ। প্রতিদ্বন্ধিতাপুর্ণ খেলায় ২-২ গোলে ড্র করে দুই দলই নিজেদের মর্যাদা ধরে রেখেছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মাটিরাঙ্গায় 'সম্প্রীতি কাপ' ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত