জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন

ছবি: প্রতিনিধি

বগুড়ার শেরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন করেছেন জমির ক্রেতা-বিক্রেতা, দলিল লেখকসহ সংশ্লিষ্টরা। বুধবার (১৯ আগস্ট) শেরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, শেরপুর উপজেলা একটি গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা। উপজেলার ২৩০টি মৌজায় প্রতিবছর গড়ে ১০ হাজার থেকে ১২ হাজার দলিল নিবন্ধন হয়। 

জমি-জমা সংক্রান্ত দলিল নিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমের জন্য সাধারণ মানুষকে সাব-রেজিস্ট্রি অফিসের ওপর নির্ভর করতে হয়। কিন্তু দীর্ঘদিন ধরে অফিসটিতে স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকায় নিবন্ধন কার্যক্রম ব্যাহত হচ্ছে। এতে সাধারণ মানুষকে ভোগান্তি, সময়ক্ষেপণ ও আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে।

শেরপুর দলিল লেখক সমিতির সাবেক সভাপতি এস এম ফেরদৌস বলেন, ধুনট উপজেলা সাব-রেজিস্ট্রার নাইমা সিদ্দিকা অতিরিক্ত দায়িত্ব হিসেবে সপ্তাহে দুই দিন—বুধবার ও বৃহস্পতিবার—শেরপুরে এসে সীমিতসংখ্যক দলিল নিবন্ধন করেন। এতে দাতা-গ্রহীতাদের ভোগান্তি বাড়ছে এবং অনেককে দিনের পর দিন অপেক্ষা করতে হচ্ছে।

মানববন্ধনে অংশ নেওয়া দলিল গ্রহীতা আব্দুল কাদের বলেন, স্থায়ী সাব-রেজিস্ট্রার না থাকায় অফিসের নিয়মিত প্রশাসনিক ও নিবন্ধন কার্যক্রম যথাযথভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। ফলে দলিল দাতা-গ্রহীতা, আইনজীবী, দলিল লেখকসহ সংশ্লিষ্ট বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নানা সমস্যার সম্মুখীন হচ্ছেন। তিনি দ্রুত একজন যোগ্য ও স্থায়ী সাব-রেজিস্ট্রার পদায়নের দাবি জানান।

এদিকে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে শেরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকদের পক্ষ থেকে বগুড়া জেলা রেজিস্ট্রারের কাছে লিখিত আবেদন করা হয়েছে। 

আবেদনে বলা হয়, স্থায়ী কর্মকর্তা না থাকায় নিবন্ধন কার্যক্রমে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং জনভোগান্তি বাড়ছে। জনস্বার্থে দ্রুত একজন স্থায়ী সাব-রেজিস্ট্রার পদায়ন বা নিয়োগের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা রেজিস্ট্রারের হস্তক্ষেপ কামনা করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত শেরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে একজন স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের ব্যবস্থা করবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

শেরপুরে স্থায়ী সাব-রেজিস্ট্রার নিয়োগের দাবিতে মানববন্ধন

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত