জয়পুরহাট    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

মধুখালী সরকারী জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ছবি: প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক এর মধুখালী  সদর বাজার এলাকায় দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জমিতে অবৈধ  স্থাপনা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন।

১৯ আগস্ট ২০২৬খ্রি.বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযান পরিচালনা করেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।  এ সময় ফরিদপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের সার্ভেয়ার মো. মুন্না হাওলাদার উপস্থিত ছিলেন। 

উচ্ছেদ অভিযান চলাকালীন  উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাসুদুর রহমান ও মধুখালী থানা পুলিশ পরিদর্শক সুকদেব রায়।

অভিযানে সরকারি জমি দখলমুক্ত করে বাজার এলাকায় সাধারণ মানুষের  ও বিভিন্ন যানবাহন চলাচলের সুবিধা নিশ্চিত হলো। সংশ্লিষ্টদের মতে, সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী রাখতে ভবিষ্যতে আবার যেন কোন অবৈধ ভাবে দখল করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মধুখালী সরকারী জমি থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬

featured Image

ফরিদপুরের মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়ক এর মধুখালী  সদর বাজার এলাকায় দুই পাশে সড়ক ও জনপথ বিভাগের সরকারি জমিতে অবৈধ  স্থাপনা দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন।

১৯ আগস্ট ২০২৬খ্রি.বুধবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালিত এ অভিযান পরিচালনা করেন মধুখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত।  এ সময় ফরিদপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের সার্ভেয়ার মো. মুন্না হাওলাদার উপস্থিত ছিলেন। 

উচ্ছেদ অভিযান চলাকালীন  উচ্ছেদ অভিযান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাসুদুর রহমান ও মধুখালী থানা পুলিশ পরিদর্শক সুকদেব রায়।

অভিযানে সরকারি জমি দখলমুক্ত করে বাজার এলাকায় সাধারণ মানুষের  ও বিভিন্ন যানবাহন চলাচলের সুবিধা নিশ্চিত হলো। সংশ্লিষ্টদের মতে, সড়কটি পুরোপুরি চলাচলের উপযোগী রাখতে ভবিষ্যতে আবার যেন কোন অবৈধ ভাবে দখল করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত