জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

কলকাতায় আগুনে পুড়ে স্ত্রী-সন্তানসহ সাংবাদিক দেবাশীষ নিহত

ছবি- সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি আবাসিক হোটেলে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে লাগা আগুনে প্রাণ হারানো নয়জনের মধ্যে পাঁচজন বাংলাদেশের। এর মধ্যে আবার চারজনই কুষ্টিয়ার। 

এ চারজন হলেন কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকার দিলীপ দত্তের ছেলে দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শারমীন (২৭), ছেলে শর্ণশিষ দত্ত (৩), দেবাশীষের শ্বশুর শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা মো. আকরাম আলি (৬৪)। দেবাশীষ দত্ত দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন । নিহত অন্য বাংলাদেশির নাম আহমেদ বাবু (৩)। তার বাড়ি সাভারের আমিনবাজার এলাকার বেগুনবাড়ি।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান জানান, দেবাশীষ দত্ত আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন।

দেবাশীষের পারিবারিক সূত্র জানায়, অসুস্থ স্ত্রী আফসানা শারমীনের চিকিৎসার জন্য গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত পরিবারের সদস্যদের নিয়ে ভারতে যান। প্রথমে বেঙ্গালুরুতে চিকিৎসা নেন। ১৩ দিনের চিকিৎসা শেষে গতকাল তারা কলকাতায় ফেরেন। 

দেশে ফেরার প্রস্তুতি নেওয়ার সময় কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারের চারজনের মৃত্যু হয়।
দেবাশীষ দত্তের আট বছর বয়সী আরও একটি কন্যাসন্তান রয়েছে। তার বাবা-মা জীবিত আছেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

কলকাতায় আগুনে পুড়ে স্ত্রী-সন্তানসহ সাংবাদিক দেবাশীষ নিহত

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় একটি আবাসিক হোটেলে গতকাল মঙ্গলবার দিবাগত রাতে লাগা আগুনে প্রাণ হারানো নয়জনের মধ্যে পাঁচজন বাংলাদেশের। এর মধ্যে আবার চারজনই কুষ্টিয়ার। 

এ চারজন হলেন কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়া রাজারহাট এলাকার দিলীপ দত্তের ছেলে দেবাশীষ দত্ত (৩৯), তার স্ত্রী আফসানা শারমীন (২৭), ছেলে শর্ণশিষ দত্ত (৩), দেবাশীষের শ্বশুর শহরের থানাপাড়া এলাকার বাসিন্দা মো. আকরাম আলি (৬৪)। দেবাশীষ দত্ত দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ও দৈনিক আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন । নিহত অন্য বাংলাদেশির নাম আহমেদ বাবু (৩)। তার বাড়ি সাভারের আমিনবাজার এলাকার বেগুনবাড়ি।

কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্থানীয় দৈনিক আজকের আলো পত্রিকার সম্পাদক গাজী মাহবুব রহমান জানান, দেবাশীষ দত্ত আজকের আলো পত্রিকার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পাশাপাশি তিনি চ্যানেল নাইন ও দৈনিক আজকের পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি ছিলেন।

দেবাশীষের পারিবারিক সূত্র জানায়, অসুস্থ স্ত্রী আফসানা শারমীনের চিকিৎসার জন্য গত ৩ আগস্ট দেবাশীষ দত্ত পরিবারের সদস্যদের নিয়ে ভারতে যান। প্রথমে বেঙ্গালুরুতে চিকিৎসা নেন। ১৩ দিনের চিকিৎসা শেষে গতকাল তারা কলকাতায় ফেরেন। 

দেশে ফেরার প্রস্তুতি নেওয়ার সময় কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে পরিবারের চারজনের মৃত্যু হয়।
দেবাশীষ দত্তের আট বছর বয়সী আরও একটি কন্যাসন্তান রয়েছে। তার বাবা-মা জীবিত আছেন। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত