কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার এমপি ব্যারিস্টার মাহবুব আলম সালেহী উদ্যোগে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা হিউম্যান রিলিফ ফাউন্ডেশন এর অর্থায়নে টেকনিক্যাল ও ভোকেশনাল ট্রেনিং সেন্টার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম-৩ (উলিপুর)-এর সংসদ সদস্য ব্যারিস্টার মো. মাহবুব আলম সালেহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচআরএফ-এর ডেপুটি চীফ ইক্সজিকিটিউব জনাব কাসিম তোকান ও কান্ট্রি ডিরেক্টর ড. ওবায়দুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন সালমা আখতার, জাহাঙ্গীর প্লাবন, উলিপুর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট কামাল কবির লিটন সহ এইচআরএফ-এর কর্মকর্তাবৃন্দ।
এই মাসেই কেন্দ্রটির চারতলা ভবনের নির্মাণকাজ শুরু হবে। প্রয়োজনীয় দক্ষ জনবল ও আধুনিক প্রশিক্ষণ সরঞ্জাম সংযোজনের মাধ্যমে আগামী ৫ বছরে উলিপুরের বিপুলসংখ্যক বেকার যুবক-যুবতীকে ফ্রিল্যান্সিং, কম্পিউটার এবং আইটি, ট্রেলারিং, টেকনিক্যাল সার্ভিস, মোটর ড্রাইভিং,বিভিন্ন দেশের ভাষা সহ বিভিন্ন চাহিদাসম্পন্ন কর্মমুখী প্রশিক্ষণ বিনামূল্যে প্রদান করা হবে।
এটি শুধু একটি প্রশিক্ষণ কেন্দ্র নয়; এটি ‘সমৃদ্ধ উলিপুর’ ভিশনের একটি গুরুত্বপূর্ণ বাস্তবায়নমূলক উদ্যোগ—যার লক্ষ্য উলিপুরের প্রতিটি পরিবার থেকে অন্তত একজন দক্ষ, কর্মক্ষম ও উপার্জনক্ষম মানুষ তৈরি করা।
একজন দক্ষ মানুষ একটি পরিবারকে বদলে দিতে পারেন; আর দক্ষ পরিবারগুলোই গড়ে তুলবে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ উলিপুর।
প্রধান অতিথির ভাষনে ব্যারিস্টার মাহবুব আলম সালেহী বলেন,এই প্রশিক্ষনের মাধ্যমে হাজার হাজার শিক্ষিত বেকার যুবক যুবতীরা কাজ পাবে এবং প্রতিটি পরিবারে সচ্ছল ভাবে চলতে পারবে। উলিপুর উপজেলায় বেকারের সংখ্যা কমে যাবে।
তাছাড়া আমি উলিপুরের গ্রামীণ অবকাঠামো ও কাঁচা রাস্তা পাকা করনের জন্য চেষ্টা করতেছি। আমি সবাইকে নিয়ে সমৃদ্ধ উলিপুর উপজেলা গড়তে চাই।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন