জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোকচিত্র প্রদর্শনী ও কর্মশালা

ছবি- প্রতিনিধি

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা, ছবি প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটি এ কর্মসূচির আয়োজন করে।

​'একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী'- এই বার্তা নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় জমা পড়া ছবিগুলোর মধ্য থেকে বাছাই করা সেরা ৫০টি ছবি নিয়ে দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে স্কুল পর্যায়ে নর্থ বেঙ্গল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাফিদ হাসান প্রথম এবং রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের আহনাফ হোসেন দ্বিতীয় স্থান অর্জন করে। অন্যদিকে কলেজ পর্যায়ে জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী মো. ময়নুল হোসেন সাদিক প্রথম ও একই কলেজের মেহজাবিন নাফিশা দ্বিতীয় স্থান অর্জন করে।

জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সভাপতি মেজবাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সাধারণ সম্পাদক দেবাশীষ, সদস্য বিপ্লব, রাফি, বাধন মন্ডল, জুলফিকার, বায়েজিদসহ সংগঠনের অন্যান্য সদস্য ও ফটোগ্রাফিপ্রেমীরা।

এ সময় জেলা প্রশাসক প্রদর্শনী গ্যালারি পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের তোলা বিভিন্ন ছবি দেখেন। তিনি তরুণদের সৃজনশীলতা বিকাশে ফটোগ্রাফির গুরুত্ব তুলে ধরে তাদের এ ধরনের কাজে আরও উৎসাহিত করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোকচিত্র প্রদর্শনী ও কর্মশালা

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

বিশ্ব আলোকচিত্র দিবস উপলক্ষে জয়পুরহাটে ফটোগ্রাফি কর্মশালা, ছবি প্রদর্শনী ও প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) সকালে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটি এ কর্মসূচির আয়োজন করে।

​'একটি ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী'- এই বার্তা নিয়ে আয়োজিত প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রতিযোগিতায় জমা পড়া ছবিগুলোর মধ্য থেকে বাছাই করা সেরা ৫০টি ছবি নিয়ে দিনব্যাপী প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে স্কুল পর্যায়ে নর্থ বেঙ্গল মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাফিদ হাসান প্রথম এবং রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয়ের আহনাফ হোসেন দ্বিতীয় স্থান অর্জন করে। অন্যদিকে কলেজ পর্যায়ে জয়পুরহাট সরকারি কলেজের শিক্ষার্থী মো. ময়নুল হোসেন সাদিক প্রথম ও একই কলেজের মেহজাবিন নাফিশা দ্বিতীয় স্থান অর্জন করে।

জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সভাপতি মেজবাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আল-মামুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট ফটোগ্রাফার সোসাইটির সাধারণ সম্পাদক দেবাশীষ, সদস্য বিপ্লব, রাফি, বাধন মন্ডল, জুলফিকার, বায়েজিদসহ সংগঠনের অন্যান্য সদস্য ও ফটোগ্রাফিপ্রেমীরা।

এ সময় জেলা প্রশাসক প্রদর্শনী গ্যালারি পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের তোলা বিভিন্ন ছবি দেখেন। তিনি তরুণদের সৃজনশীলতা বিকাশে ফটোগ্রাফির গুরুত্ব তুলে ধরে তাদের এ ধরনের কাজে আরও উৎসাহিত করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত