সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. দীপু মনির স্বামী এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে দশটার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
দীপু মনির বড় ভাই জে আর ওয়াদুদ টিপু গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১০টার দিকে তৌফিক নেওয়াজ শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার জানাজা ও দাফন কোথায় এবং কখন হবে, তা বুধবার দুপুরের পর পরিবারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে।
পারিবারিক সূত্রে জানা যায়, ২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকে তৌফিক নেওয়াজ শারীরিকভাবে অসুস্থ ছিলেন। পরবর্তী সময়ে তার শারীরিক অবস্থার অবনতি হলে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসা নিতে হয়।
গত ২৭ মে হুইলচেয়ারে করে কারাবন্দী স্ত্রী ডা. দীপু মনির সঙ্গে দেখা করাতে তাকে আদালত প্রাঙ্গণে নিয়ে গিয়েছিলেন স্বজনেরা। সে সময় তার শারীরিক অসুস্থতার বিষয়টি সামনে আসে।
ব্যারিস্টার তৌফিক নেওয়াজ বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন জ্যেষ্ঠ আইনজীবী ছিলেন। আইন পেশায় দীর্ঘদিন ধরে তিনি দায়িত্ব পালন করেছেন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন