সাতক্ষীরায় ইলেকট্রনিক পণ্য বিপণন ও বাজার সম্প্রসারণের লক্ষ্যে এমইপি গ্রুপের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খুলনা বিভাগের ডিভিশনাল সেলস্ ম্যানেজার (ডিএসএম) মোঃ হাবিবুর রহমান।
সাতক্ষীরা ইলেকট্রিক এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী মোঃ শাহ আলম,এমইপি গ্রুপের সাতক্ষীরা টেরিটোরি সেলস্ ম্যানেজার মোঃ ইব্রাহিম, সাতক্ষীরার সদরের পরিবেশক মাসুম বিল্লাহ সাগর, ফিল্ড অফিসার আবু বক্কর ও গোলাম মোস্তফা সহ আরো অনেকে।
সম্মেলনে এমইপি গ্রুপের বিভিন্ন পণ্যের গুণগত মান, ব্যবহারিক সুবিধা এবং বাজার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রজেক্টরের মাধ্যমে পণ্যের বিভিন্ন বৈশিষ্ট্য উপস্থাপন করা হলে উপস্থিত ব্যবসায়ী ও ইলেকট্রিশিয়ানরা আগ্রহভরে তা পর্যবেক্ষণ করেন।
এ সময় তারা পণ্যের মান, ব্যবহারিক সমস্যা ও বাজার চাহিদা নিয়ে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন। জবাবে কোম্পানির প্রতিনিধিরা ব্যবসায়ীদের চাহিদা ও পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠান শেষে এমইপি গুরুপের পক্ষ থেকে টপ সেলার ক্যাটাগরিতে শ্রেষ্ঠ ১০ জন বিক্রেতাদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন