জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

সাতক্ষীরায় ঘের দখল করে ১০ লক্ষাধিক টাকার চিংড়ি লুট

ছবি: প্রতিনিধি

সাতক্ষীরায় রুবি খাতুন নামে এক বিধবা নারীর ২৫ বিঘা চিংড়ি মাছের ঘের দখল করে লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দেবহাটা উপজেলার বালিথা গ্রামের ঝাপার ঘেরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রুবি খাতুন সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা।

তিনি জানান, মৃত স্বামীর পৈতৃক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে মাছের ঘেরে বাগদা ও গলদা চিংড়ি চাষ করে আসছিলেন তিনি। মঙ্গলবার সকালে শরিফুল, আলমগীর ও তুহিনের নেতৃত্বে বিশাল লাঠিয়াল বাহিনী তার চিংড়ি ঘেরে হামলা করে। 

এ সময় হামলাকারীরা ঘেরের পাহারাঘর ভাঙচুর করে কর্মচারীদের বের করে দেয়। এরপর তারা ওই ঘের থেকে প্রায় ১০ লাখ টাকার গলদা ও বাগদা চিংড়ি লুট করে। এ ঘটনাটি দেবহাটা থানায় জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানানা, ভুক্তভোগী নারী বিষয়টি মোবাইল ফোনে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় ঘের দখল করে ১০ লক্ষাধিক টাকার চিংড়ি লুট

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সাতক্ষীরায় রুবি খাতুন নামে এক বিধবা নারীর ২৫ বিঘা চিংড়ি মাছের ঘের দখল করে লুটপাটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে দেবহাটা উপজেলার বালিথা গ্রামের ঝাপার ঘেরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী রুবি খাতুন সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার বাসিন্দা।

তিনি জানান, মৃত স্বামীর পৈতৃক সম্পত্তিতে দীর্ঘদিন ধরে মাছের ঘেরে বাগদা ও গলদা চিংড়ি চাষ করে আসছিলেন তিনি। মঙ্গলবার সকালে শরিফুল, আলমগীর ও তুহিনের নেতৃত্বে বিশাল লাঠিয়াল বাহিনী তার চিংড়ি ঘেরে হামলা করে। 

এ সময় হামলাকারীরা ঘেরের পাহারাঘর ভাঙচুর করে কর্মচারীদের বের করে দেয়। এরপর তারা ওই ঘের থেকে প্রায় ১০ লাখ টাকার গলদা ও বাগদা চিংড়ি লুট করে। এ ঘটনাটি দেবহাটা থানায় জানালেও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি।

এ বিষয়ে দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানানা, ভুক্তভোগী নারী বিষয়টি মোবাইল ফোনে জানিয়েছেন। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত