দিনাজপুরের ফুলবাড়ীতে সীমান্তবর্তী এলাকার বেকার যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মকর্মসংস্থানের লক্ষ্যে বেসিক ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চার সপ্তাহের প্রশিক্ষণ শেষে ১৫ জন যুবকের হাতে সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস তুলে দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়ন পরিষদের যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রে আয়োজিত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে এসব সনদ ও সরঞ্জাম বিতরণ করা হয়।
ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় গত ২৬ জুলাই সীমান্তবর্তী এলাকার ১৫ জন বেকার যুবককে নিয়ে এ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়। চার সপ্তাহের প্রশিক্ষণ শেষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র ও প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস তুলে দেন বিজিবি দিনাজপুর সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
প্রধান অতিথির বক্তব্যে কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের জীবনমান উন্নয়ন ও সামাজিক কল্যাণে বিজিবি মানবিক ভূমিকা পালন করে আসছে। যুবসমাজকে দক্ষ ও কর্মক্ষম করে গড়ে তুলতে বিজিবির উদ্যোগে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, সীমান্তবর্তী এলাকার শিক্ষিত ও বেকার যুবকদের দক্ষতা উন্নয়নের মাধ্যমে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এ প্রশিক্ষণের অন্যতম উদ্দেশ্য। প্রশিক্ষণার্থীদের সনদপত্রের পাশাপাশি প্রয়োজনীয় ইলেকট্রিক টুলস দেওয়া হয়েছে, যাতে তারা অর্জিত জ্ঞান ও দক্ষতা কাজে লাগিয়ে নিজ এলাকায় কাজের সুযোগ সৃষ্টি করতে পারেন এবং স্বাবলম্বী হতে পারেন।
তিনি আরও বলেন, এ ধরনের উদ্যোগের মাধ্যমে সীমান্তবর্তী জনগোষ্ঠীর সঙ্গে বিজিবির পারস্পরিক আস্থা ও সম্পৃক্ততা আরও সুদৃঢ় হবে।
অনুষ্ঠানে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি, দিনাজপুরের জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম, পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম, ফুলবাড়ী ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মো. মিজানুর রহমান, পিবিজিএমএস, ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন