দুর্নীতি বিরোধী শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই এই প্রতিপাদ্যকে সামনে রেখে গণসচেতনতা সৃষ্টি ও সততা চর্চায় শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করার লক্ষ্যে সাতক্ষীরা জেলা পর্যায়ে বিতর্ক, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১১টায় সাতক্ষীরা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় সজেকা খুলনার আয়োজনে ও সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ব্যবস্থাপনায় জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে সাতক্ষীরা জেলা পর্যায়ের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার উপপরিচালক মামুনুর রশীদ চৌধুরী।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা অর্ণব দত্ত, দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় খুলনার সহকারী পরিচালক মোঃ রুবেল হোসেন, সহকারি পরিচালক মোঃ মহসীন আলী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ভারপ্রাপ্ত মোঃ আবুল হোসেন প্রমূখ।
অনুষ্ঠানে বিচারকের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মোঃ অলিউর রহমান, সহযোগী অধ্যাপক মোঃ নাজমুল হোসেন ও প্রভাষক আশরাফ হোসেন প্রমুখ ।
সমাপনী অনুষ্ঠানে বিতর্কের বিষয় ছিল ছাত্র সমাজের সক্রিয় ভূমিকায় পারে নতুন প্রজন্মকে দুর্নীতিমুক্ত করতে। প্রতিযোগিতার ফাইনালে বিতর্ক প্রতিযোগিতায় পক্ষে অংশ নেয় আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় ও পিএন বিয়াম ল্যাবরেটরি স্কুল।
বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এবং পিএন বিয়াম ল্যাবরেটরী স্কুল রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে। বিতর্ক প্রতিযোগিতার ফাইনালে শ্রেষ্ঠ বক্তার পুরস্কার পেয়েছেন বিজয়ী দলের বিতার্কিক ফাতিমা জামান।
মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ সাকিবুর রহমান। সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ নাজমুল হাসান

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন