জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বীরগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মহিলা আটক

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডল সহ মোছাঃ জুঁই আক্তার (১৯) নামে এক মহিলাকে আটক করেছেন পুলিশ। 

সোমবার (১৭ আগস্ট) বিকেলে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকারের নেতৃত্বে এসআই মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে উপজেলার সাতোর ইউনিয়নের ডালাগ্রাম এলাকার মো: মামুন আলীর স্ত্রী মোছাঃ জুঁই আক্তারকে আটক করা হয়। 

বীরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (ওসি চার্জ) মো: জাহাঙ্গীর বাদশা রনি জানান, অভিযানে মোছাঃ জুঁই আক্তারের স্বামীর বাসা থেকে ৩৪০পিস উদ্ধার করেন এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আটক আসামীর বাবার বাড়ি সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামের আবুল হোসেনের বাসা থেকে ৪৩০০পিসসহ মোট ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বীরগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মহিলা আটক

প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬

featured Image

দিনাজপুরের বীরগঞ্জে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডল সহ মোছাঃ জুঁই আক্তার (১৯) নামে এক মহিলাকে আটক করেছেন পুলিশ। 

সোমবার (১৭ আগস্ট) বিকেলে বীরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাওন কুমার সরকারের নেতৃত্বে এসআই মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে উপজেলার সাতোর ইউনিয়নের ডালাগ্রাম এলাকার মো: মামুন আলীর স্ত্রী মোছাঃ জুঁই আক্তারকে আটক করা হয়। 

বীরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (ওসি চার্জ) মো: জাহাঙ্গীর বাদশা রনি জানান, অভিযানে মোছাঃ জুঁই আক্তারের স্বামীর বাসা থেকে ৩৪০পিস উদ্ধার করেন এরপর ব্যাপক জিজ্ঞাসাবাদের পর আটক আসামীর বাবার বাড়ি সুজালপুর ইউনিয়নের বড় শীতলাই গ্রামের আবুল হোসেনের বাসা থেকে ৪৩০০পিসসহ মোট ৪ হাজার ৬৪০ পিস ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত