জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ছবি: প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া পূর্ব গ্রামে তুচ্ছ ঘটনা ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তেঘরিয়া গ্রামের শাহ আলমের ছেলে জুবায়েরের সঙ্গে একই গ্রামের সজু মিয়ার ভাতিজার চট্টগ্রামে টাকা-পয়সা পাওনাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। 

এরই জেরে রোববার সকালে শাহ আলমের লোকজন ও সজু মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে থানা পুলিশ সহ স্থানীয় লোকজন ও সচেতন ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। 

এ ঘটনায় আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমি নিজেসহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় যাতে পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

লাখাইয়ে পূর্ব বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে আহত ১০

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া পূর্ব গ্রামে তুচ্ছ ঘটনা ও পূর্ববিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) সকাল পৌনে ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকদিন আগে তেঘরিয়া গ্রামের শাহ আলমের ছেলে জুবায়েরের সঙ্গে একই গ্রামের সজু মিয়ার ভাতিজার চট্টগ্রামে টাকা-পয়সা পাওনাকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা চলছিল। 

এরই জেরে রোববার সকালে শাহ আলমের লোকজন ও সজু মিয়ার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। সংঘর্ষের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

খবর পেয়ে থানা পুলিশ সহ স্থানীয় লোকজন ও সচেতন ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে এলাকায় সাময়িক উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। 

এ ঘটনায় আহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমি নিজেসহ থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় যাতে পুনরায় কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত