জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পাটগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে ফোনে হুমকির অভিযোগ

ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল সবুজকে মুঠোফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সাবেক উপজেলা বিএনপির সদস্য ও থানা ভাংচুরের আসামি বাদশাহ জাহাঙ্গীর চপলের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, সম্প্রতি চপল এর ভাই উজ্জ্বল ও তার ভাতিজা অনন এর অবৈধ বোমা মেশিন পুলিশ ভাংচুরের ঘটনার বিষয়কে কেন্দ্র করে সাইফুল সবুজ কে মুঠো ফোনে মারধর সহ মেরে ফেলার হুমকি দেন বাদশাহ জাহাঙ্গীর চপল এমনি কী বিভিন্ন যায়গায় নানান ধরনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক।

সাইফুল সবুজ দৈনিক ডেসটিনি, দৈনিক যুগের আলো, দৈনিক ভোরের কাগজ পত্রিকার পাটগ্রাম উপজেলা প্রতিনিধি ও পাটগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক।

সাইফুল সবুজ বলেন, “ফোনে আমাকে হুমকি দেওয়া হয়েছে। বাদশাহ জাহাঙ্গীর চপল তার ভাই উজ্জ্বল ও তার ভাতিজা অনন দীর্ঘ দিন ধরে অবৈধ বোমা মেশিন চালয়া পুলিশ খবর পেয়ে তাদের মেশিন ধ্বংস করে দেয় কিন্তু তারা মনে করে আমি পুলিশ কে তথ্য দিয়েছি এই কারণে আমাকে মেরে ফেলা সহ ফোনে নানা হুমকি দেন বিষয়টি নিয়ে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। সাংবাদিক হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে যেন কোনো ধরনের হয়রানি বা ক্ষতির শিকার না হই, সে বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।”

অভিযোগে আরও বলা হয়েছে, বাদশাহ জাহাঙ্গীর চপলের বিরুদ্ধে এর আগে পাটগ্রাম থানা ভাঙচুরের মামলায় আসামি থাকার বিষয়টিও স্থানীয়ভাবে আলোচিত। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট মামলার নথি ও বর্তমান আইনি অবস্থান যাচাই করা প্রয়োজন।

এদিকে অভিযোগের বিষয়ে বাদশাহ জাহাঙ্গীর চপলের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তার বক্তব্য পাওয়া যায়নি। 

সাংবাদিককে ফোনে হুমকির ঘটনায় স্থানীয় সাংবাদিক মহলে উদ্বেগ দেখা দিয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাংবাদিকরা। এবং আগামী মঙ্গলবার সকাল ১১ টায় মানববন্ধনের ডাক দিয়েছে সাংবাদিক সমাজ ।

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদককে হুমকি বিষয়ে থানায় অভিযোগ দিয়েছেন আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে ।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

পাটগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদককে ফোনে হুমকির অভিযোগ

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত