জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

ঘোড়াঘাটে প্রশাসন-পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ এবং কুলানন্দপুর মাদক নির্মূল কমিটির সহায়তায়  ১১৩৭ পিস ইয়াবাসহ ২ জনকে আটক  করেছে থানা পুলিশ। 

রোববার (১৬ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর দক্ষিণপাড়া এলাকায় করতোয়া নদীর বিশ্বনাথের ঘাটের চরে নৌকার ওপর  ইয়াবা বিক্রি প্রস্তুতি কালে সময় স্থানীয় মাদক নির্মল কমিটি তাদেরকে অবরুদ্ধ পুলিশকে খবর দেয়।

পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন , সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট  থানার ওসি মো. শহিদুল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল  ঘটনা স্থলে উপস্থিত হয়ে  তাদের আটক  করে।

এসময় তাদের কাছ থেকে নীল রঙের পলিথিনে  মোড়ানো  ৬ টি ছোট প্যাকেট  থেকে ১ হাজার ১৩৭ পিস ইয়াবা জব্দসহ তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন নবাবগঞ্জ উপজেলার কবলীপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৫৭) ও শাকিল মিয়া (২০)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর  ইউনিয়নের কুলানন্দপুর  মাদক নির্মূল কমিটির সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে প্রশাসন-পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন আটক

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬

featured Image

দিনাজপুরের ঘোড়াঘাটে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ এবং কুলানন্দপুর মাদক নির্মূল কমিটির সহায়তায়  ১১৩৭ পিস ইয়াবাসহ ২ জনকে আটক  করেছে থানা পুলিশ। 

রোববার (১৬ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটে উপজেলার বুলাকীপুর ইউনিয়নের কুলানন্দপুর দক্ষিণপাড়া এলাকায় করতোয়া নদীর বিশ্বনাথের ঘাটের চরে নৌকার ওপর  ইয়াবা বিক্রি প্রস্তুতি কালে সময় স্থানীয় মাদক নির্মল কমিটি তাদেরকে অবরুদ্ধ পুলিশকে খবর দেয়।

পরে ঘটনাস্থলে উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিন , সহকারী কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট  থানার ওসি মো. শহিদুল ইসলামসহ পুলিশের একটি চৌকস দল  ঘটনা স্থলে উপস্থিত হয়ে  তাদের আটক  করে।

এসময় তাদের কাছ থেকে নীল রঙের পলিথিনে  মোড়ানো  ৬ টি ছোট প্যাকেট  থেকে ১ হাজার ১৩৭ পিস ইয়াবা জব্দসহ তাদেরকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন নবাবগঞ্জ উপজেলার কবলীপাড়া গ্রামের রফিকুল ইসলাম (৫৭) ও শাকিল মিয়া (২০)। এসময় তাদের কাছ থেকে উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৩ লাখ ৪১ হাজার ১০০ টাকা।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, ঘোড়াঘাট উপজেলার বুলাকীপুর  ইউনিয়নের কুলানন্দপুর  মাদক নির্মূল কমিটির সহায়তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত