জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

দুপচাঁচিয়ায় চার্জার ভ্যানে চার্জ দিতেই প্রাণ গেল গৃহবধূর

ছবি: প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় চার্জার ভ্যানে বিদ্যুৎসংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফাতেমা তো জহুরা ইতি (২৪) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার  তালোড়া ইউনিয়নের বাঁশোপাতা গ্রামে গৃহবধূর স্বামীর বাড়িতে এই ঘটনাটি ঘটে। নিহত ইতি বাঁশোপাতা গ্রামের ফেরদৌস আলীর স্ত্রী।

​স্থানীয়  ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে ইতি বেগম তার স্বামীর  নিজস্ব অটো ভ্যানের চার্জারটি বিদ্যুৎসংযোগে দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এ বিষয়ে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই থানা থেকে পুলিশ দল দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছায়। বিষয়টি একটি দুর্ঘটনা এবং পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ বা আপত্তি না থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিয়ম মেনে স্বজনদের কাছে দাফনের জন্য লাশ হস্তান্তর করা হয়েছে।

​এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

দুপচাঁচিয়ায় চার্জার ভ্যানে চার্জ দিতেই প্রাণ গেল গৃহবধূর

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় চার্জার ভ্যানে বিদ্যুৎসংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ফাতেমা তো জহুরা ইতি (২৪) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

​রোববার (১৬ আগস্ট) সকালে উপজেলার  তালোড়া ইউনিয়নের বাঁশোপাতা গ্রামে গৃহবধূর স্বামীর বাড়িতে এই ঘটনাটি ঘটে। নিহত ইতি বাঁশোপাতা গ্রামের ফেরদৌস আলীর স্ত্রী।

​স্থানীয়  ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার সকালে ইতি বেগম তার স্বামীর  নিজস্ব অটো ভ্যানের চার্জারটি বিদ্যুৎসংযোগে দেওয়ার চেষ্টা করছিলেন। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

​এ বিষয়ে দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজমিলুর রহমান জানান, ঘটনার খবর পাওয়া মাত্রই থানা থেকে পুলিশ দল দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছায়। বিষয়টি একটি দুর্ঘটনা এবং পরিবারের পক্ষ থেকে কোনো ধরনের অভিযোগ বা আপত্তি না থাকায় উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী নিয়ম মেনে স্বজনদের কাছে দাফনের জন্য লাশ হস্তান্তর করা হয়েছে।

​এমন মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত