জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

‎পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ শুভ উদ্বোধন

ছবি: প্রতিনিধি

‎‎‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ (১৬ থেকে ১৮ আগস্ট) ২০২৬-এর পোনা মাছ অবমুক্তকরণের মাধ্যমে শুভ উদ্বোধন,বর্ণাঢ্য র‍্যালী,আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

‎আজ রবিবার (১৬ আগস্ট) সকাল ১০টায়  উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে শুরুতে উপজেলা পরিষদ চত্বরের পুকুরে পোনা মাছ অবমুক্ত করন ও এক বর্ণাঢ্য র‍্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

পরে উপজেলা সম্প্রসারিত পরিষদ ভবন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ‎সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন।

‎উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুর রহমানের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ডাঃ ফজলুর রহমান সাঈদ।

‎স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার পপি। ‎আরো বক্তব্য রাখেন,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, পড়ো বিএনপি'র যুগ্ন আহবায়ক জিয়াউল ফেরদৌস রাইট,সাবেক উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, উপজেলা জামায়াতের আমির ডাঃ সুজাউল করিম, সেক্রেটারি আবু সুফিয়ান মুক্তার ও পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু হাসনাত মন্ডল হেলাল প্রমুখ।

‎প্রধান অতিথি বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে মৎস্য উৎপাদন আরও বাড়াতে হবে। পাশাপাশি চাষিদের দক্ষতা উন্নয়ন ও সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন বিভিন্ন বক্তারা।

শেষে উপজেলার সফল মৎস্য সংগঠন ও সফল ৫ জন মৎস্য চাষিদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

‎

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

‎পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত