জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আটাপাড়ায় ট্রেনে কেটে যুবকের মৃত্যু

আটাপাড়ায় ট্রেনে কেটে যুবকের মৃত্যু
ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেটের ৫০/৬০ গজ উত্তরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার রাতে অথবা রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছেন। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে লাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করে। পরে বিষয়টি সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশকে যথাযথ আইনি ব্যবস্থা নিতে অবহিত করেন।

স্থানীয়রা বলছেন, রাতের কোনো এক সময় যুবকটি চলন্ত ট্রেন থেকে পড়ে যেতে পারেন। আবার কেউ শত্রুতা করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিনা তাও খতিয়ে দেখা দরকার।

সকাল থেকে লাশ দেখতে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করেন। তবে কেউই নিহত যুবকের পরিচয় পায়নি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তামবিরুল ইসলাম বলেন, সান্তাহার জিআরপি পুলিশকে রেললাইনের পাশে উদ্ধার হওয়া লাশের বিষয়টি অবহিত করা হয়েছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

আটাপাড়ায় ট্রেনে কেটে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া রেলগেটের ৫০/৬০ গজ উত্তরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার রাতে অথবা রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা ধারণা করছেন। নিহত যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

স্থানীয় ইউপি সদস্য ও প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার সকালে লাইনের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল করে। পরে বিষয়টি সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশকে যথাযথ আইনি ব্যবস্থা নিতে অবহিত করেন।

স্থানীয়রা বলছেন, রাতের কোনো এক সময় যুবকটি চলন্ত ট্রেন থেকে পড়ে যেতে পারেন। আবার কেউ শত্রুতা করে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে কিনা তাও খতিয়ে দেখা দরকার।

সকাল থেকে লাশ দেখতে ঘটনাস্থলে শত শত মানুষ ভিড় করেন। তবে কেউই নিহত যুবকের পরিচয় পায়নি।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তামবিরুল ইসলাম বলেন, সান্তাহার জিআরপি পুলিশকে রেললাইনের পাশে উদ্ধার হওয়া লাশের বিষয়টি অবহিত করা হয়েছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত