জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা

ছবি: প্রতিনিধি

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ সেপ্টেম্বর (২০২৬) শনিবার অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

​তফসিল প্রকাশ ও পরিচালনা পরিষদ সংক্রান্ত নথির তথ্য অনুযায়ী, নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির আহ্বায়ক এবং বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল।

তফসিল ঘোষণা করেন জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব।

​এসময় জয়পুরহাট জেলা কৃষকদলের সদস্য সচিব কাজী মোঃ মনজুরে মওলা পলাশ, জয়পুরহাট জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিটন, জয়পুরহাট জেলা শ্রমিকদলের সভাপতি  বাবুল করিম ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি এড. মামুনুর রশীদ, এনসিপি জয়পুরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোঃ গোলাম কবির এবং বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সামসুজ্জামান শামসু, প্রচার সম্পাদক  রাজশাহী বিভাগের ফেডারেশন  ও বগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন প্রচার সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন পিন্টু  বগুরা জেলা মোটর মোটর শ্রমিক ইউনিয়ন সড়ক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া উপস্থিত ছিলেন । 

​তফসিল ঘোষণার পর থেকে মোটর শ্রমিকদের মাঝে বইছে নির্বাচনী আমেজ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনের তফসিল ঘোষণা

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

জয়পুরহাট জেলা মোটর শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক সাধারণ নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ সেপ্টেম্বর (২০২৬) শনিবার অনুষ্ঠিত হবে এ নির্বাচন।

​তফসিল প্রকাশ ও পরিচালনা পরিষদ সংক্রান্ত নথির তথ্য অনুযায়ী, নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন রাজশাহী ও রংপুর বিভাগীয় আঞ্চলিক কমিটির আহ্বায়ক এবং বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল হামিদ মিটুল।

তফসিল ঘোষণা করেন জয়পুরহাট জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব।

​এসময় জয়পুরহাট জেলা কৃষকদলের সদস্য সচিব কাজী মোঃ মনজুরে মওলা পলাশ, জয়পুরহাট জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিছুর রহমান লিটন, জয়পুরহাট জেলা শ্রমিকদলের সভাপতি  বাবুল করিম ও সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার সহকারী সেক্রেটারি এড. মামুনুর রশীদ, এনসিপি জয়পুরহাট জেলা শাখার যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোঃ গোলাম কবির এবং বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ সামসুজ্জামান শামসু, প্রচার সম্পাদক  রাজশাহী বিভাগের ফেডারেশন  ও বগুরা জেলা মোটর শ্রমিক ইউনিয়ন প্রচার সম্পাদক মোঃ সাজ্জাদ হোসেন পিন্টু  বগুরা জেলা মোটর মোটর শ্রমিক ইউনিয়ন সড়ক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া উপস্থিত ছিলেন । 

​তফসিল ঘোষণার পর থেকে মোটর শ্রমিকদের মাঝে বইছে নির্বাচনী আমেজ। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত