জয়পুরহাট    শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আব্দুল বারীর

ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.আব্দুল বারী।

শনিবার (১৫ আগস্ট) তিলকপুরে আয়োজিত এ চারা বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ বৃদ্ধি ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়। পরে উপস্থিত মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক মো. আরিফ ইফতেখার আহমেদ রানা, আক্কেলপুর পৌর বিএনপির সভাপতি মো. আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম পল্টু, তিলকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মামুনুর রহমান মামুন ও সাধারণ সম্পাদক মো. রোস্তম আলীসহ স্থানীয় নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে তিলকপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। চারা বিতরণের মাধ্যমে এলাকায় বৃক্ষরোপণ ও সবুজায়নের কার্যক্রম আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পরিবেশ রক্ষায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান প্রতিমন্ত্রী আব্দুল বারীর

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুরে গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো.আব্দুল বারী।

শনিবার (১৫ আগস্ট) তিলকপুরে আয়োজিত এ চারা বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। অনুষ্ঠানে পরিবেশের ভারসাম্য রক্ষা, বৃক্ষরোপণ বৃদ্ধি ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরা হয়। পরে উপস্থিত মানুষের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুজ্জামান কমল, সাধারণ সম্পাদক মো. আরিফ ইফতেখার আহমেদ রানা, আক্কেলপুর পৌর বিএনপির সভাপতি মো. আফাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম পল্টু, তিলকপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মামুনুর রহমান মামুন ও সাধারণ সম্পাদক মো. রোস্তম আলীসহ স্থানীয় নেতাকর্মী এবং গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, বৃক্ষরোপণ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষায় নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে তিলকপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। চারা বিতরণের মাধ্যমে এলাকায় বৃক্ষরোপণ ও সবুজায়নের কার্যক্রম আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত