জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

রবিউল আউয়াল মাসের আগমনে ধর্মপ্রাণ মানুষের র‌্যালি

ছবি: প্রতিনিধি

মাহে রবিউল আউয়ালের আগমন উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে শনিবার (১৫ আগস্ট) দুপুরে এ র‌্যালির আয়োজন করা হয়।

সকালে দিনাজপুর শহরের স্টেশন রোড এলাকা থেকে র‌্যালিটি বের হয়। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা মাহে রবিউল আউয়ালের তাৎপর্য তুলে ধরেন এবং শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন মিলাদুন্নবী উদযাপন কমিটি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক এস এম খোশনুদ আলমসহ আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

র‌্যালিকে ঘিরে দিনাজপুর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

রবিউল আউয়াল মাসের আগমনে ধর্মপ্রাণ মানুষের র‌্যালি

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

মাহে রবিউল আউয়ালের আগমন উপলক্ষে দিনাজপুরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। দিনাজপুর ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে শনিবার (১৫ আগস্ট) দুপুরে এ র‌্যালির আয়োজন করা হয়।

সকালে দিনাজপুর শহরের স্টেশন রোড এলাকা থেকে র‌্যালিটি বের হয়। পরে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে ধর্মপ্রাণ মুসল্লিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

র‌্যালিতে অংশগ্রহণকারীরা মাহে রবিউল আউয়ালের তাৎপর্য তুলে ধরেন এবং শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দেন।

এ সময় উপস্থিত ছিলেন মিলাদুন্নবী উদযাপন কমিটি দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক, সাবেক সাধারণ সম্পাদক এস এম খোশনুদ আলমসহ আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

র‌্যালিকে ঘিরে দিনাজপুর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত