জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

তালোড়ায় রুহুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

ছবি: প্রতিনিধি

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় অসহায় ও দুস্থ রোগীদের সেবায় দিনব্যাপী বিনামূল্যে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৫ আগস্ট) সকালে তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে রুহুল ইসলাম ফাউন্ডেশন ঢাকার উদ্যোগে এবং বগুড়া মিশন হাসপাতালের পরিচালনায় এই শিবিরের আয়োজন করা হয়। সম্পূর্ণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নবিউল ইসলাম নয়ন।

​অনুষ্ঠানে তালোড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বন্দর নগর কবিতা সংসদের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু শিবিরের উদ্বোধন করেন।

​উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালোড়া শাহ এয়তেবারিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মোখলেছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরী দুলাল, মেহেদী হাসান চৌধুরী শরীফ, বন্দর নগর কবিতা সংসদের সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন, মোস্তাফিজুর রহমান এবং জানে আলম চৌধুরী পান্না।

​দিনব্যাপী এই চিকিৎসা শিবিরে প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়। রোগীদের সরাসরি চিকিৎসা সেবা দেন বগুড়া মিশন হাসপাতালের অফথালমিক প্যারামেডিক্স দিলীপ মারান্ডী রজত।

​আয়োজকরা জানান, প্রাথমিক চক্ষু পরীক্ষা শেষে যাদের চোখে ছানি পড়া শনাক্ত হয়েছে, পরবর্তীতে বগুড়া মিশন হাসপাতালে অত্যন্ত স্বল্প খরচে তাদের ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

তালোড়ায় রুহুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে চক্ষু শিবির

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়ায় অসহায় ও দুস্থ রোগীদের সেবায় দিনব্যাপী বিনামূল্যে এক চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

​শনিবার (১৫ আগস্ট) সকালে তালোড়া বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে রুহুল ইসলাম ফাউন্ডেশন ঢাকার উদ্যোগে এবং বগুড়া মিশন হাসপাতালের পরিচালনায় এই শিবিরের আয়োজন করা হয়। সম্পূর্ণ কার্যক্রমের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব নবিউল ইসলাম নয়ন।

​অনুষ্ঠানে তালোড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও বন্দর নগর কবিতা সংসদের সভাপতি আলহাজ্ব মোশারফ হোসেন মুন্সি সেলিম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চক্ষু শিবিরের উদ্বোধন করেন।

​উদ্বোধনী পর্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তালোড়া শাহ এয়তেবারিয়া কামিল (মাস্টার্স) মাদ্রাসার প্রাক্তন শিক্ষক মোখলেছুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব আব্দুল কাদের চৌধুরী দুলাল, মেহেদী হাসান চৌধুরী শরীফ, বন্দর নগর কবিতা সংসদের সাধারণ সম্পাদক মোমিন ইসলাম শাওন, মোস্তাফিজুর রহমান এবং জানে আলম চৌধুরী পান্না।

​দিনব্যাপী এই চিকিৎসা শিবিরে প্রায় শতাধিক সুবিধাবঞ্চিত রোগীকে বিনামূল্যে চক্ষু সেবা ও প্রয়োজনীয় ব্যবস্থাপত্র প্রদান করা হয়। রোগীদের সরাসরি চিকিৎসা সেবা দেন বগুড়া মিশন হাসপাতালের অফথালমিক প্যারামেডিক্স দিলীপ মারান্ডী রজত।

​আয়োজকরা জানান, প্রাথমিক চক্ষু পরীক্ষা শেষে যাদের চোখে ছানি পড়া শনাক্ত হয়েছে, পরবর্তীতে বগুড়া মিশন হাসপাতালে অত্যন্ত স্বল্প খরচে তাদের ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত