জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

চাকরি ও পেশাগত কারণ দেখিয়ে জামায়াতের পদ ছাড়লেন শিক্ষক

ছবি: প্রতিনিধি

​শিক্ষকতাকে ‘মহান পেশা’ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঁঠালিয়া উপজেলা যুব বিভাগের সেক্রেটারির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মো. নিজাম উদ্দিন।

​আজ শনিবার (১৫ আগষ্ট) এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।

​মো. নিজাম উদ্দিন স্থানীয় মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঁঠালিয়া উপজেলা যুব বিভাগের সেক্রেটারির দায়িত্বে ছিলেন।

​ভিডিও বার্তায় মো. নিজাম উদ্দিন বলেন, “শিক্ষকতা এক মহান পেশা। আমি এই পেশাকে লালন করে এর সঙ্গেই যুক্ত থাকতে চাই। তাই সম্পূর্ণ স্বেচ্ছায় রাজনীতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।” 

তিনি আরও বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এবং একটি মহান পেশার মর্যাদা রক্ষার্থে নেওয়া আমার এই ব্যক্তিগত সিদ্ধান্তকে আপনারা ইতিবাচক দৃষ্টিতে দেখবেন। আমাকে একজন আদর্শ শিক্ষক হিসেবে আমার দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা ও দোয়া অব্যাহত রাখবেন।

​এ বিষয়ে জানতে কাঁঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মো. মজিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি জেলা পর্যায়ের একটি সভায় ব্যস্ত রয়েছেন। যুবনেতার পদত্যাগের বিষয়ে তিনি এখনো অবগত নন বলে দাবি করেন। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

চাকরি ও পেশাগত কারণ দেখিয়ে জামায়াতের পদ ছাড়লেন শিক্ষক

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

​শিক্ষকতাকে ‘মহান পেশা’ উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঁঠালিয়া উপজেলা যুব বিভাগের সেক্রেটারির পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন মো. নিজাম উদ্দিন।

​আজ শনিবার (১৫ আগষ্ট) এক ভিডিও বার্তার মাধ্যমে তিনি এই পদত্যাগের ঘোষণা দেন।

​মো. নিজাম উদ্দিন স্থানীয় মরিচবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন। একই সঙ্গে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কাঁঠালিয়া উপজেলা যুব বিভাগের সেক্রেটারির দায়িত্বে ছিলেন।

​ভিডিও বার্তায় মো. নিজাম উদ্দিন বলেন, “শিক্ষকতা এক মহান পেশা। আমি এই পেশাকে লালন করে এর সঙ্গেই যুক্ত থাকতে চাই। তাই সম্পূর্ণ স্বেচ্ছায় রাজনীতি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।” 

তিনি আরও বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে এবং একটি মহান পেশার মর্যাদা রক্ষার্থে নেওয়া আমার এই ব্যক্তিগত সিদ্ধান্তকে আপনারা ইতিবাচক দৃষ্টিতে দেখবেন। আমাকে একজন আদর্শ শিক্ষক হিসেবে আমার দায়িত্ব পালনে আপনাদের সহযোগিতা ও দোয়া অব্যাহত রাখবেন।

​এ বিষয়ে জানতে কাঁঠালিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাস্টার মো. মজিবুর রহমানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি জেলা পর্যায়ের একটি সভায় ব্যস্ত রয়েছেন। যুবনেতার পদত্যাগের বিষয়ে তিনি এখনো অবগত নন বলে দাবি করেন। 

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত