জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

কালাইয়ে বিএনপির কর্মী সমাবেশ

কালাইয়ে বিএনপির কর্মী সমাবেশ
ছবি: প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে বাখড়া-মণ্ডলপাড়া ঈদগাহ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির সাবেক কোষাধ্যক্ষ ও জিন্দারপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুস সবুর। জিন্দারপুর ইউনিয়ন কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রেজা ও সাবেক সার্জেন্ট তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মো. হায়দার আলী মাস্টার। জিন্দারপুর ইউনিয়ন সমাবেশ সঞ্চালনা করেন মো. মাসুদ রানা ও সার্জেন্ট তোফাজ্জল হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুস সবুর বলেন, জিন্দারপুর ইউনিয়নকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত করা, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং প্রতিটি ওয়ার্ডে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ইউনিয়নের উন্নয়ন ও জনগণের স্বার্থে কাজ করার সুযোগ পেলে তিনি সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।

তিনি আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করার পাশাপাশি সরকার ঘোষিত উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে তৃণমূলের নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সমাবেশে বক্তব্য দেন কালাই উপজেলা জাসাসের সভাপতি তফিকুল ইসলাম মাস্টার, মানিক মেম্বার, শামীম মেম্বার, গাজী মেম্বার, লুৎফর রহমান ও সংরক্ষিত মহিলা সদস্য রেজিনা বেগমসহ স্থানীয় নেতাকর্মীরা।

বক্তারা বলেন, জনগণের অধিকার আদায়, এলাকার উন্নয়ন এবং ইউনিয়নকে দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত করতে তৃণমূল পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের আরও সক্রিয় হতে হবে। একই সঙ্গে আগামী দিনের রাজনৈতিক কর্মসূচিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা।

সমাবেশে জিন্দারপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

কালাইয়ে বিএনপির কর্মী সমাবেশ

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত