জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

ছবি: প্রতিনিধি

নরসিংদী জেলার বেলাবো উপজেলা নারায়ণপুর ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে  উৎসবপ্রিয় মানুষের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে  শিল্প ও বাণিজ্য মেলা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। মেলা পরিচালনা কমিটির আয়োজনে মাসব্যাপী এই মেলার যাত্রা শুরু হলো।

শুক্রবার বিকেলে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার শুভ উদ্বোধন করেন মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বেলাবো উপজেলা বিএনপির আহবায়ক আহসান হাবীব বিপ্লব।

নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ রশিদুল ইসলাম লাল মিয়া'র সভাপতিত্বে ও বেলাবো উপজেলা যুবদলের নেতা মোঃ মাসুদ মোল্লার পরিচালনায় উপস্থিত ছিলেন বেলাবো থানার (ওসি) এস এম আমানউল্লাহ,সল্লাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জহিরুল হক তানভীর, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন শ্যামল,সাবেক সভাপতি মোঃ আব্দুল বাছেদ (মাষ্টার), বেলাবো উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ আশিক সুজন সুজন মামুন,নরসিংদী জেলা যুবদলের সাবেক সদস্য মোঃ বাবুল মিয়া, বেলাবো উপজেলা যুবদলের নেতা মোঃ রবিন মোল্লা, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের নেতা জাকির হোসেন ফরাজী,বেলাবো উপজেলা মহিলা দলের নেত্রী শাবনাজ জেবা,নারায়ণপুর ইউনিয়ন বিএনপির নেতা মিন্টু মোল্লা'সহ প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে আহসান হাবীব বিপ্লব বলেন, স্থানীয় শিল্পের বিকাশ ও অর্থনৈতিক গতিশীলতা আনয়নে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম। এই মেলা একদিকে যেমন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পণ্যের বিপণনে সহায়তা করবে, অন্যদিকে বেলাবোবাসীর বিনোদনের খোরাক জোগাবে।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, মেলায় দেশীয় পণ্যের বিপুল সমাহার ঘটানো হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য রাখা হয়েছে আকর্ষণীয় রাইড ও বিশেষ বিনোদনের ব্যবস্থা। মাসব্যাপী এই মেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করতে বেলাবো থানা পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মেলার প্রথম দিনেই দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে, যা পুরো মেলা প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করেছে।

আয়োজ কমিটি জানান, মাসব্যাপী এই মেলায় নান্দনিক সব কুটির শিল্পের স্টল স্থান পেয়েছে। গৃহস্থালি পণ্য থেকে শুরু করে পোশাক ও প্রসাধনীর বিশাল সমাহার রয়েছে মেলা প্রাঙ্গণে। এছাড়া শিশুদের বাড়তি বিনোদনের জন্য মেলায় রয়েছে রোমাঞ্চকর সার্কাস, নাগরদোলা ও চরকিসহ নানা রঙের রাইড। প্রতিদিন সকাল থেকে রাত ৯ টা পর্যন্ত মেলার প্রথম এক সপ্তাহ সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। উদ্বোধনের প্রথম দিনেই মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

বেলাবোতে শিল্প ও বাণিজ্য মেলার জমকালো উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত