জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আবাসিক হোটেলের কক্ষ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ছবি: প্রতিনিধি

গত বৃহস্পতিবার বগুড়া শহরের ‘পাঁচ ভাই’ নামের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মিরাজ (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 সকালে হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত মিরাজ বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ইউসুফ উদ্দিন গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। সে স্থানীয় ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের বড় ভাই শামীম অভিযোগ করে বলেন, নওগাঁর মান্দা উপজেলার এক হিজড়ার সঙ্গে মিরাজের পরিচয় ও সম্পর্ক ছিল। ওই ব্যক্তি বিভিন্ন সময় মিরাজকে ব্ল্যাকমেইল করে বাড়ি থেকে ডেকে নিয়ে যেতেন। গত বুধবার সন্ধ্যায় মিরাজ বাড়ি থেকে বের হয়। এরপর বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের একটি আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধারের খবর পায় পরিবার।

পরিবারের দাবি, মিরাজ আত্মহত্যা করেনি; তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো হত্যা বা আত্মহত্যা—কোনোটিই নিশ্চিত করা হয়নি।

বগুড়া সদর থানা পুলিশ খবর পেয়ে হোটেলের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মিরাজের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

আবাসিক হোটেলের কক্ষ থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

গত বৃহস্পতিবার বগুড়া শহরের ‘পাঁচ ভাই’ নামের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে মিরাজ (১৫) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 সকালে হোটেলের একটি কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত মিরাজ বগুড়ার শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের ইউসুফ উদ্দিন গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। সে স্থানীয় ইউসুফ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহতের বড় ভাই শামীম অভিযোগ করে বলেন, নওগাঁর মান্দা উপজেলার এক হিজড়ার সঙ্গে মিরাজের পরিচয় ও সম্পর্ক ছিল। ওই ব্যক্তি বিভিন্ন সময় মিরাজকে ব্ল্যাকমেইল করে বাড়ি থেকে ডেকে নিয়ে যেতেন। গত বুধবার সন্ধ্যায় মিরাজ বাড়ি থেকে বের হয়। এরপর বৃহস্পতিবার সকালে বগুড়া শহরের একটি আবাসিক হোটেল থেকে তার মরদেহ উদ্ধারের খবর পায় পরিবার।

পরিবারের দাবি, মিরাজ আত্মহত্যা করেনি; তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো হত্যা বা আত্মহত্যা—কোনোটিই নিশ্চিত করা হয়নি।

বগুড়া সদর থানা পুলিশ খবর পেয়ে হোটেলের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মিরাজের মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত