জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

কিশোর গ্যাং লিডার ‘মুরগী ব্যান্টি’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

ইভটিজিংয়ের অভিযোগ করায় ভুক্তভোগীর ওপর চড়াও ও হুমকি

ছবি: প্রতিনিধি

রাজশাহী মহানগরীর কালুমিস্ত্রির মোড় এলাকায় ইভটিজিং, মাদক সেবন, অশালীন আচরণ ও হুমকির অভিযোগ করায় এক ভুক্তভোগী পরিবার ও তাদের বাড়ির ভাড়াটিয়াদের ওপর কিশোর গ্যাংয়ের সদস্যরা চড়াও হওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের প্রতিকার চেয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়ার পরও অভিযুক্তরা পুনরায় হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

এ ঘটনায় কথিত কিশোর গ্যাংয়ের সদস্য মো. বান্টি ওরফে ‘মুরগী ব্যান্টি’, তাহসিন, শাকিব, রিয়াজসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা দাবি করেছেন।

ভুক্তভোগী সিরাতুল জাহিদ সিজার (২২) বোয়ালিয়া থানাধীন রামচন্দ্রপুর কালুমিস্ত্রির মোড় এলাকার বাসিন্দা। তাঁর অভিযোগ, দীর্ঘদিন ধরে কয়েকজন যুবক তার বাড়ির সামনে মাদক সেবন করে আড্ডা দেয়, অশালীন ভাষায় গালিগালাজ করে এবং বাড়ির ভাড়াটিয়া ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছে।

সিজারের দাবি, এলাকার বয়োজ্যেষ্ঠ ব্যক্তি ও অভিযুক্তদের অভিভাবকদের বিষয়টি জানিয়ে সমাধানের চেষ্টা করেও কোনো ফল পাওয়া যায়নি। পরে তিনি সোমবার (৮ আগস্ট) বোয়ালিয়া মডেল থানায় লিখিত অভিযোগ দেন।

অভিযোগ দেওয়ার পর মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে অভিযুক্ত কয়েকজন তার বাড়ির সামনে এসে ফের গালিগালাজ ও ভয়ভীতি প্রদর্শন করে বলে অভিযোগ করেন সিজার। একপর্যায়ে অভিযোগ প্রত্যাহার না করলে তাকে ও তার মাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও দাবি করেন তিনি।

সিজার বলেন, পুলিশের তদন্ত কর্মকর্তাকে ফোন করে বিষয়টি জানালে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে অভিযুক্তরা পুলিশের সামনেই উত্তেজনাকর আচরণ করে এবং সেখানে অবস্থান করার বিষয়ে ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য দেয় বলে অভিযোগ তার।

ওই বাড়ির এক তরুণী ভাড়াটিয়ার অভিযোগ, বাসায় ওঠার পর থেকেই মুরগী ব্যান্টি ও শাহানুর তাকে বিভিন্ন সময় অনুসরণ, অশালীন মন্তব্য ও ইঙ্গিত করে আসছেন।

ওই তরুণীর ভাষ্য, তিনি রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের ছাত্রী। একদিন স্বামীর সঙ্গে বাইরে থেকে ফেরার সময় কালুমিস্ত্রির মোড়ে তাকে দেখে অভিযুক্তরা অশালীন ভাষায় মন্তব্য করেন এবং তার চরিত্র নিয়ে কটূক্তি করেন। প্রতিবাদ করলে তাকে ও তার পরিবারকে নিয়ে আরও আপত্তিকর মন্তব্য করা হয় এবং দেখে নেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, এসব ঘটনায় নিজের সম্মানের কথা চিন্তা করে শুরুতে আইনগত ব্যবস্থা নেননি। কিন্তু বর্তমানে রাস্তায় বের হলেই তাকে অনুসরণ করা হচ্ছে—এমন আশঙ্কা তৈরি হয়েছে। এমনকি স্বামীকে ওই এলাকায় আনতেও তিনি নিরাপত্তাহীনতায় ভোগেন বলে জানান।

ওই তরুণীর আরও অভিযোগ, বাড়ির ছাদ থেকে কাপড়চোপড়, পানির ট্যাংকের ঢাকনাসহ বিভিন্ন জিনিসপত্রও হারিয়ে যাচ্ছে। বিষয়টি বাড়ির মালিককে জানানো হয়েছে বলে জানান তিনি।

বোয়ালিয়া মডেল থানায় দেওয়া অভিযোগে সিরাতুল জাহিদ সিজার উল্লেখ করেন, স্বপ্নীল ওরফে লিখিল (২৪), তাহসিন (১৯), মো. বান্টি (২০)সহ অজ্ঞাত আরও ২-৩ জন দীর্ঘদিন ধরে এলাকায় উচ্ছৃঙ্খল আচরণ ও মাদক সেবন করে আসছেন।

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা নিয়মিত বাড়ির সামনে আড্ডা দেয় এবং গভীর রাতে মাদক সেবনের পর অশালীন ভাষায় গালিগালাজ করে। বাড়ির অধিকাংশ ভাড়াটিয়া স্কুল-কলেজের ছাত্রী হওয়ায় তাদের যাতায়াতের সময় উত্ত্যক্ত ও অশালীন অঙ্গভঙ্গি করার অভিযোগও করা হয়েছে।

এছাড়া বাড়ি থেকে কাপড়, গ্লাস, বাটিসহ বিভিন্ন মালামাল চুরির ঘটনায় অভিযুক্তদের সংশ্লিষ্টতার আশঙ্কার কথাও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে এসব চুরির অভিযোগের সঙ্গে কারা সরাসরি জড়িত, তা এখনো তদন্তে নিশ্চিত হয়নি।

ভুক্তভোগীদের অভিযোগ, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমাধানের চেষ্টা করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি। বরং থানায় অভিযোগ করার পর তারা আরও চাপ ও হুমকির মুখে পড়েছেন।

তাদের দাবি, অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি বাড়ির বাসিন্দা ও ভাড়াটিয়াদের নিরাপত্তা নিশ্চিত করা হোক।

তবে অভিযোগে অভিযুক্ত বান্টি, তাহসিন, শাকিব, রিয়াজ ও শাহানুরের বক্তব্য এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

পুলিশের তদন্ত ও অভিযোগের সত্যতা যাচাইয়ের বিষয়টি এখন গুরুত্বপূর্ণ। অভিযোগের ভিত্তিতে কাউকে অপরাধী হিসেবে চূড়ান্তভাবে গণ্য করা যাবে না; তদন্তে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নির্ধারিত হবে।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

ইভটিজিংয়ের অভিযোগ করায় ভুক্তভোগীর ওপর চড়াও ও হুমকি

প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত