জয়পুরহাট    বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Daily Joypur Barta

পোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নের নিবন্ধন সভা

ছবি: প্রতিনিধি

নওগাঁর পোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ বাস্তবায়নের লক্ষ্যে রেজিষ্ট্রেশন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম -এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শ্রী: কনক চন্দ্র রায়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ সফলভাবে বাস্তবায়নের জন্য ছাত্র-ছাত্রী ও তরুণ খেলোয়াড়দের নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মাঠ পর্যায়ে এ প্রতিযোগিতার ব্যাপক প্রচার, উৎসাহিত ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও কীভাবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সঠিক সময়ে খেলোয়াড়দের নাম নিবন্ধিত করা হবে, সে সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শেষে সভাপতি সাহেব সকল প্রতিষ্ঠান প্রধানগণকে এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করার নির্দেশ প্রদান-পূর্বক সভা সমাপ্তি করেন।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

পোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ বাস্তবায়নের নিবন্ধন সভা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর পোরশায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ বাস্তবায়নের লক্ষ্যে রেজিষ্ট্রেশন সংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়েছে।

১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম -এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শ্রী: কনক চন্দ্র রায়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

সভায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭’ সফলভাবে বাস্তবায়নের জন্য ছাত্র-ছাত্রী ও তরুণ খেলোয়াড়দের নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা মাঠ পর্যায়ে এ প্রতিযোগিতার ব্যাপক প্রচার, উৎসাহিত ও অংশগ্রহণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়াও কীভাবে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সঠিক সময়ে খেলোয়াড়দের নাম নিবন্ধিত করা হবে, সে সংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শেষে সভাপতি সাহেব সকল প্রতিষ্ঠান প্রধানগণকে এ বিষয়ে অগ্রণী ভূমিকা পালন করার নির্দেশ প্রদান-পূর্বক সভা সমাপ্তি করেন।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত