জয়পুরহাট    শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

রাণীনগরে বিভিন্ন প্রজাতির গাছের চারা পেলেন শিক্ষার্থীরা

ছবি: প্রতিনিধি

সবুজ বনায়ন গড়ার লক্ষ্যে নওগাঁর রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা/কর্মচারী কল্যাণ পরিষদের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার দাউদপুর-বেলোবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ফলজ, বনজ ও ওষুধি প্রায় ৩শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। 

এসময় পরিষদের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গাছের চারা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জনতা ব্যাংক নওগাঁ এরিয়া অফিসের ডিজিএম ওমর ফারুক। 

এছাড়া উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের ডিজিএম (অব:) জাহিদুর রহমান, ম্যানেজার (অব:) আজিজুল ইসলাম মুকুল, জাইদুল ইসলাম, আখতারুজ্জামান, আব্দুর রউফ, স্টাফ অফিসার মিজানুর রহমান প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের সকল শিক্ষক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় নিজের পছন্দমাফিক গাছের চারা নিতে অভিভাবক ও শিক্ষার্থীদের পরচারনায় মুখর হয়ে ওঠে স্কুল প্রাঙ্গন। 

অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যরা বলেন ইসলামেও গাছ রোপনের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। হাদিস শরীফে বলা হয়েছে যে কিয়ামতের দিনও তুমি সুযোগ পেলে একটি গাছ রোপন কর। আগামীর জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী বিনির্মাণ করার জন্য বেশি বেশি পরিবেশবান্ধব গাছ রোপনের কোন বিকল্প নেই। তাই একটি গাছের চারা রোপনের পর শিশুদের সেই গাছের যত্ন নিতে উদ্বুদ্ধ করতে হবে। আগামী শত বছর এই পৃথিবীকে টিকে রাখতে হলে বেশি বেশি গাছ করার আহ্বান জানান অতিথিরা।

পরে অতিথিরা উপজেলার একমাত্র গ্রামীণ লাইব্রেরী বেলোবাড়ি-দাউদপুর গ্রামীণ পাঠাগার পরিদর্শন করেন। এসময় অতিথিরা লাইব্রেরীর পরিদর্শন বইতে মন্তব্য লিপিবদ্ধ করেন। 

এসময় প্রত্যন্ত গ্রামের মধ্যে এমন প্রসিদ্ধ লাইব্রেরী গড়ে তোলার কারিগরদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। লাইব্রেরীতে এসে অবসর সময়ে মোবাইল ফোন হাতে না নিয়ে নিজের পছন্দের একটি বই পড়ার আহ্বান জানান অতিথিরা। আগামীতে এই লাইব্রেরী আরো সমৃদ্ধশালী হবে এমনই প্রত্যাশা প্রকাশ করেন অতিথিরা। 

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

রাণীনগরে বিভিন্ন প্রজাতির গাছের চারা পেলেন শিক্ষার্থীরা

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত