জয়পুরহাট    বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Daily Joypur Barta

আত্রাইয়ে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

ছবি: প্রতিনিধি

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​আত্রাই উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করেন। এ সময় বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন দেশের ক্রীড়া অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের ক্রীড়া উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

​স্মরণসভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে আত্রাই উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাকিদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, সদস্য সচিব মো. আশরাফুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদসহ থানা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

​মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

আপনার মতামত লিখুন

Daily Joypur Barta

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

আত্রাইয়ে আরাফাত রহমান কোকোর জন্মবার্ষিকীতে দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র, বিশিষ্ট ক্রীড়া সংগঠক মরহুম আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে নওগাঁর আত্রাইয়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

​আত্রাই উপজেলা বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের যৌথ উদ্যোগে এ স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে মরহুম আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করেন। এ সময় বক্তারা বলেন, আরাফাত রহমান কোকো ছিলেন দেশের ক্রীড়া অঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র। দেশের ক্রীড়া উন্নয়ন ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রিকেটকে এগিয়ে নিতে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

​স্মরণসভা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়। দোয়া মাহফিলে আত্রাই উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাকিদার, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলম, সদস্য সচিব মো. আশরাফুল ইসলাম লিটন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. আজাদসহ থানা বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।

​মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়। একই সাথে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ পরিচালনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

Daily Joypur Barta

কপিরাইট © ২০২৬ Daily Joypur Barta । সর্বস্বত্ব সংরক্ষিত